neexra

ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 মার্চ 2026, 06:47 অপরাহ্ন পঠিত: 45 বার
ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
আজকের পয়গাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় উইংয়ের আল খাওয়ারিজমী জোনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শিক চেতনা ও সংগঠনের কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra