neexra

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05 মার্চ 2026, 07:38 অপরাহ্ন পঠিত: 47 বার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ।
আয়োজকরা জানান, কুরআন শিক্ষা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের মৌলিক শিক্ষা অর্জন করেছে এবং এই ধরনের উদ্যোগ রমজান মাসে ছাত্র সমাজকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra