neexra

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06 মার্চ 2026, 04:31 অপরাহ্ন পঠিত: 47 বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা এবং “জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে ইসলামী শরীয়াহ্” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী শরীয়াহর নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাইন উদ্দিন। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা 

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra