neexra

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05 মার্চ 2026, 07:06 অপরাহ্ন পঠিত: 65 বার
বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ
ছবি: সংগৃহীত

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বাড্ডা থানা শাখার উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ। এছাড়াও বাড্ডা থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra