neexra

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 মার্চ 2026, 08:21 অপরাহ্ন পঠিত: 46 বার
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৩টায় নগরীর চাঁদমারি এলাকায় অবস্থিত সংগঠনের নগর কার্যালয়ে এ শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মহানগর শাখার শূরা সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও কুরআন-সুন্নাহর শিক্ষায় বলীয়ান করে গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক শক্তিশালীকরণ, দাওয়াতি কার্যক্রম বিস্তার এবং আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শূরা অধিবেশন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra