neexra

টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01 মার্চ 2026, 12:18 পূর্বাহ্ন পঠিত: 61 বার
টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহ
ছবি: সংগৃহীত

টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহ
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৬
মাঝে মধ্যে ক্ষেতে সার দেওয়া, বাজার পরিদর্শন, হাসপাতালের খোঁজ নেওয়া, ড্রেন পরিষ্কার কিংবা রাস্তা ঝাড়ু দেওয়া—এসব কোনো সংসদ সদস্যের (এমপি) মূল দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন শাহ মোঃ অলিউল্লাহ। তার মতে, একজন এমপির প্রধান কাজ হওয়া উচিত দেশে প্রতিষ্ঠিত ম্যানেজমেন্ট সিস্টেমে কার্যকর পরিবর্তন আনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় তিনি বলেন, “ট্যাংকির পানি পবিত্র হলে বাজার-ঘাট, ডাস্টবিন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে।” অর্থাৎ শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এলে নিচের স্তরেও স্বাভাবিকভাবেই শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও প্রশ্ন তোলেন, ভূমি অফিস, সাব-রেজিস্টার অফিস ও থানার মতো গুরুত্বপূর্ণ সেবাখাতে দুর্নীতির অভিযোগ থাকলেও সেসব জায়গায় কার্যকর নজরদারি খুব কম দেখা যায়। তার ভাষ্য, এসব স্থানে প্রকৃত সংস্কার জরুরি।
শাহ মোঃ অলিউল্লাহ বলেন, জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের ভোটে ক্ষমতায় আসেন। এই সময়ের মধ্যে প্রতিটি সরকারি দপ্তরের ব্যবস্থাপনায় পরিবর্তন এনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা উচিত। একইসঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তার এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra