ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
বরিশাল প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আইএবি মিলনায়তনে “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা মোঃ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সোলায়মানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শক্তিশালী সংগঠন। সংগঠনের সকল কার্যক্রমে যুব আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল দায়িত্বশীলকে মাঠে-ময়দানে সক্রিয় হয়ে সংগঠনের কাজ এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মৃধা।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।