neexra

চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 মার্চ 2026, 11:04 অপরাহ্ন পঠিত: 51 বার
চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজকের পয়গাম ডেস্ক | চরফ্যাশন, ভোলা
আজ ১৩ রমাদান, আমিনাবাদ ইউনিয়ন-এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে কুরআনের আদর্শে শিক্ষিত, নৈতিকতায় বলীয়ান এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মেধাবী ও সচেতন ছাত্রদের সুসংগঠিত করে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দুর্বার কাফেলা গড়ে তুলতে হবে।
এ সময় ভোলা জেলা দক্ষিণ শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি রমাদানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা ধারণ করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রমাদানের এই পবিত্র মাসে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান এবং নৈতিকতা ও আদর্শচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra