neexra

সকল সংবাদ 443 টি

তারেক রহমানের গণতন্ত্র কি এমনই?— বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট নাসিরের রাজনীতি
04 এপ্রিল, 2026

তারেক রহমানের গণতন্ত্র কি এমনই?— বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট নাসিরের

তারেক রহমানের গণতন্ত্র কি এমনই?— বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট নাসিরেরনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামবরিশাল আইনজীবী সমিতির ২০২৬-২৭ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির।বুধবার (২ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, “৩৬ জুলাই ২০২৪ ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাবলি তা প্রশ্নবিদ্ধ করছে।” তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষ মনে করেছিল ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।অ্যাডভোকেট নাসিরের অভিযোগ, নির্বাচনে শুধুমাত্র সরকার সমর্থিত নীল প্যানেলকে প্রথমে মনোনয়ন ফরম দেওয়া হয় এবং পরে জামায়াত সমর্থিত সবুজ প্যানেলকে ফরম প্রদান করা হয়। তবে অন্যান্য সাধারণ আইনজীবীরা ফরম সংগ্রহ করতে গেলে নির্বাচন কমিশন তা দিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, “এতে সাধারণ আইনজীবীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত হয়ে গেছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”তিনি আরও দাবি করেন, বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিলের নজরে আনা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছে, যা বরিশালের আইনজীবী মহলে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।অ্যাডভোকেট নাসির বলেন, “যদি গণতন্ত্রে আস্থা থাকে, তাহলে সকলকে সমান সুযোগ দিতে হবে। প্রশাসক নিয়োগের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতেও নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।” তিনি তারেক রহমানকে জনগণের আস্থা অর্জনে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।শেষে তিনি বলেন, “৩৬ জুলাই ২০২৪ হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুম প্রতিষ্ঠার জন্য নয়।”— শেখ আবদুল্লাহ নাসিরঅ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

4 months,4 weeks আগে বিস্তারিত
বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়: ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিনন্দন রাজনীতি
04 এপ্রিল, 2026

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়: ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিনন্দন

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়: ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিনন্দন​নিজস্ব প্রতিবেদক, বরিশাল | আজকের পয়গাম​বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল) বিপুল ভোটে জয়লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।​আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ী সকল সদস্যকে এই অভিনন্দন জানানো হয়।​বিবৃতিতে নেতৃবৃন্দ যা বলেন​ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের নেতৃবৃন্দ বলেন, এই বিজয় ন্যায়বিচার ও পেশাজীবীদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিফলন। আইনজীবীরা সমাজের দর্পণ এবং সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। নবনির্বাচিত কমিটি তাদের মেধা ও সততার মাধ্যমে বরিশালের বিচারপ্রার্থী মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করবেন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।​শুভেচ্ছা জ্ঞাপনে​ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন:​মাওলানা নাসির উদ্দিন নাইস​অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর​আহ্বায়ক, মিডিয়া সেল, বরিশাল মহানগর​নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্ব আইনজীবীদের ঐক্য বজায় রেখে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বার গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

4 months,4 weeks আগে বিস্তারিত
সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ সারাদেশ
02 এপ্রিল, 2026

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর ১২টি প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।এছাড়া দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল থাকলেও এর মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এই লোকসান কমাতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী।

5 months আগে বিস্তারিত
নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের জাতীয়
31 মার্চ, 2026

নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরেরআজকের পয়গাম ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের ওপর আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।বিরোধীদলীয় নেতা বলেন, “আমিও একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের।”মুক্তিযুদ্ধ-পরবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রথম সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়। তিনি দাবি করেন, বাহাত্তরের সংবিধানের অনেক অংশ সেই সময় হারিয়ে যায় এবং একদলীয় শাসনব্যবস্থায় জনগণের ভোটের মূল্য কমে যায়।ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০০৯ সালে গঠিত সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষায়, “ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন সদস্য হয়তো সংসদে নেই। কেউ বারবার হয়েছেন, কেউ একবার। অনেকেই নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেশ ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে। তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কিছু সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে এবং সে অনুযায়ী রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেছেন।

5 months আগে বিস্তারিত
বরিশালে বিচারবহির্ভূত হত্যা মামলা আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল রাজনীতি
31 মার্চ, 2026

বরিশালে বিচারবহির্ভূত হত্যা মামলা আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

বরিশালে বিচারবহির্ভূত হত্যা মামলাআবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনালনিজস্ব প্রতিবেদক:বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে সংঘটিত আলোচিত বিচারবহির্ভূত হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ১৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার আদালতে অভিযোগ উপস্থাপন করেন।মামলার অন্য আসামিরা হলেন বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এবং দুই পুলিশ কর্মকর্তা—এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। এর মধ্যে দুই পুলিশ সদস্য বর্তমানে কারাগারে থাকলেও আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক এসপি এহসানউল্লাহ পলাতক রয়েছেন।অভিযোগে বলা হয়, নিহত টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা করেন।২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাসের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, নিহত টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা ছিলেন জাসাসের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং অবশেষে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে ট্রাইব্যুনালে বিচারাধীন হলো।

5 months আগে বিস্তারিত
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা সারাদেশ
31 মার্চ, 2026

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হবে।বাজুস কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের প্রতিটি ক্যাটাগরিতেই বড় অঙ্কের দাম বেড়েছে। ক্রেতাদের এখন থেকে স্বর্ণ কিনতে আগের চেয়ে বেশি অর্থ গুণতে হবে।​নতুন নির্ধারিত স্বর্ণের দাম (প্রতি ভরি):​২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (দাম বেড়েছে ৩,২৬৬ টাকা)।​২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (দাম বেড়েছে ৩,১৫০ টাকা)।​১৮ ক্যারেট: ২ লাখ ২০৩ টাকা (দাম বেড়েছে ২,৬৮৩ টাকা)।​সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (দাম বেড়েছে ২,২১৬ টাকা)।​বেড়েছে রুপার দামও:স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী:​২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা প্রতি ভরি (বেড়েছে ৩৫০ টাকা)।​২১ ক্যারেট রুপা: ৫,৪২৪ টাকা প্রতি ভরি (বেড়েছে ২৯২ টাকা)।​১৮ ক্যারেট রুপা: ৪,৬৬৬ টাকা প্রতি ভরি (বেড়েছে ২৩৪ টাকা)।​সনাতন পদ্ধতির রুপা: ৩,৪৯৯ টাকা প্রতি ভরি (বেড়েছে ১৭৫ টাকা)।​উল্লেখ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের (তেজাবী স্বর্ণ) দাম বাড়ার কারণেই মূলত দেশের বাজারে স্বর্ণ ও রুপার এই নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। মঙ্গলবার থেকেই সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা এই দরে অলংকার ক্রয়-বিক্রয় করবেন।

5 months আগে বিস্তারিত
বরিশালে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দুর্ঘটনা
30 মার্চ, 2026

বরিশালে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

বরিশালে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণানিজস্ব প্রতিবেদক | বরিশালবরিশালে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম মো. জামাল খলিফা। তিনি নিজেকে সাইফুল ইসলাম নামেও পরিচয় দিয়ে থাকেন। তিনি বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, গত বছর রমজান মাসে শিকলবন্দি অবস্থায় তালা ভেঙে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে এক বছর অতিবাহিত হলেও এখনো তার খোঁজ মেলেনি।নিখোঁজ ব্যক্তির ছোট ভাই জানান, এখনো তারা তার সন্ধান পেতে বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন। কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান দিতে পারলে কিংবা তাকে পরিবারের কাছে পৌঁছে দিলে কৃতজ্ঞতা স্বরূপ ২০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় জিডি নং-১২১০, তারিখ: ২০/০৩/২০২৫ ইং দায়ের করা হয়েছে।যোগাযোগ:বরিশাল, রূপাতলী: ০১৭২৮৩১৯২৪৩ (হোয়াটসঅ্যাপ)ঢাকা, মোহাম্মদপুর: ০১৭৪৮৩১৪৫৫০

5 months আগে বিস্তারিত
কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের আন্তর্জাতিক
30 মার্চ, 2026

কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

কর্মকর্তাদের বাসভবন ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানেরডেস্ক রিপোর্ট।   আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:০৭মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনে হামলা চালানো হতে পারে। একই সঙ্গে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব বলে উল্লেখ করেন।ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে দেশটির বড় বড় শহ

5 months আগে বিস্তারিত
বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুর সারাদেশ
30 মার্চ, 2026

বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুর

বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুরস্টাফ রিপোর্টারপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৮:২৪বরিশাল বিভাগজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রামক রোগ হাম। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে হামে আক্রান্ত হয়ে বিভাগে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ২০৬ শিশুর শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই সাম্প্রতিক সময়ে ঘটেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলা জেলায় হামের টিকার সংকট থাকলেও বরিশালসহ বিভাগের অন্যান্য পাঁচ জেলায় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।বরিশাল বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ গত তিন মাসে ১৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়েছে ৮৯ জন, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দেয়। সোমবার (৩০ মার্চ) সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ৩৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ রোধে তাদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থাও করা হয়েছে।গত শুক্রবার (২৭ মার্চ) বরিশালের বানারীপাড়া উপজেলার ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া সোমবার সকালে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা রহিমা তালুকদার বলেন, ‘সাত দিন আগে আমার ৯ মাসের কন্যাশিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জ্বর মনে হলেও পরে চিকিৎসকরা তা হাম বলে শনাক্ত করেন। এরপর অন্য শিশু রোগীদের কাছ থেকে আমার শিশুকে আলাদা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এখানকার চিকিৎসাসেবার মান মোটামুটি ভালো।’শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, শিশুদের হামের টিকা সাধারণত ৯ মাস বয়সে দেওয়া হয়। তবে বর্তমানে ৭ মাস বয়সের শিশুদেরও আক্রান্ত হতে দেখা যাচ্ছে। হাসপাতালে হামের টিকা পর্যাপ্ত রয়েছে এবং বেড সংকটও সমাধান করা হয়েছে। তিনি জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। রোগীর সঙ্গে একই ঘরে থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখা এবং টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন।

5 months আগে বিস্তারিত
নিজ কক্ষে ডেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী জাতীয়
30 মার্চ, 2026

নিজ কক্ষে ডেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

নিজ কক্ষে ডেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার। আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:১৬জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজ কক্ষে ডেকে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে তা প্রশংসা করেন।এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে এগিয়ে যান।এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। পরে সেখানে প্রায় ২০ মিনিটের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে এগিয়ে দেন, যা তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ।

5 months আগে বিস্তারিত
মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ জাতীয়
30 মার্চ, 2026

মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ

মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশআজকের পয়গাম রিপোর্ট:চট্টগ্রামের জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।আজ ৩০ মার্চ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই মরহুমের শোকাহত পরিবার, স্বজন ও ছাত্রবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নিরবচ্ছিন্ন ইলিম চর্চায় মাওলানা আবু তাহের নদভীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশের দ্বীনি ইলিম চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।পীর সাহেব চরমোনাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন।

5 months আগে বিস্তারিত
জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক জাতীয়
30 মার্চ, 2026

জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক

জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক​নিজস্ব প্রতিবেদক | ঢাকা​বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে জরুরি ভিত্তিতে ৫০০০ (পাঁচ হাজার) দক্ষ ও স্বল্পদক্ষ নারী মেশিন অপারেটর নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ বিনা খরচে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।​আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:​সুযোগ-সুবিধা ও শর্তাবলি:​মাসিক বেতন: ১৩০ জর্ডান দিনার (১ দিনার সমান ১৭০ টাকা হিসেবে প্রায় ২২,১০০ টাকা)।​চাকরির মেয়াদ: ০৩ (তিন) বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।​অতিরিক্ত সুবিধা: আবাসন, খাবার এবং প্রাথমিক চিকিৎসা খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে।​যাতায়াত: জর্ডানে যাওয়ার বিমান ভাড়া সম্পূর্ণ ফ্রি (নিয়োগকারী কোম্পানি বহন করবে)।​কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা। এর বাইরে কাজের জন্য ওভারটাইম সুবিধা পাওয়া যাবে।​যোগ্যতা:​প্রার্থীকে অবশ্যই গার্মেন্টস সেলাই মেশিন চালনায় দক্ষ বা স্বল্পদক্ষ হতে হবে।​বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।​শুধুমাত্র নারী প্রার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।​প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।​সাক্ষাৎকার ও পরীক্ষার সময়সূচি:​আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতি শুক্রবার সকাল ৭:০০ ঘটিকায় পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।​পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ-কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

5 months আগে বিস্তারিত
নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে সারাদেশ
30 মার্চ, 2026

নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে

নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতেনিজস্ব প্রতিবেদক। আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড রওশন আরা রুশো নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা কমিউনিটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে ১০ লিটার/মিনিট রেটে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিন ধরনের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা চলছে।এদিকে আজ বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়ে কমরেড রওশন আরা রুশোকে দেখতে যান এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।দলীয় সূত্র জানায়, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।

5 months আগে বিস্তারিত
সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন জাতীয়
30 মার্চ, 2026

সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন

সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ননিজস্ব প্রতিবেদক। আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি অংশ নেন।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।মৃত্যুকালে অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী ও মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

5 months আগে বিস্তারিত
গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস জাতীয়
29 মার্চ, 2026

গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস

 গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএসডেস্ক রিপোর্ট |আজকের পয়গাম সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সব পাবলিক ও বাণিজ্যিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে যানবাহনের গতি, অবস্থান এবং ট্রাফিক আইন মানা হচ্ছে কি না—এসব বিষয় সহজেই মনিটর করা যাবে। পাশাপাশি মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।তিনি জানান, প্রাথমিকভাবে সব বাস ও কমার্শিয়াল যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। নির্ধারিত গতিসীমা ৬০ বা ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো গাড়ি ফিটনেস নবায়ন না করেও রাস্তায় নামলে জিপিএস ডাটার মাধ্যমে তা শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে কাজ করবে।ফেরি পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনার কথাও জানান তিনি। গাড়ি ওঠানোর আগে সব যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজনে ব্যারিয়ার স্থাপন করা হবে।তিনি আরও বলেন, ইতোমধ্যে সিসি ক্যামেরা ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা পরিচালনা শুরু হয়েছে। জিপিএস চালু হলে এই ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

5 months আগে বিস্তারিত
ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীনভিউ পরিবহন দ্বিখণ্ডিত, হতাহতের আশঙ্কা দুর্ঘটনা
29 মার্চ, 2026

ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীনভিউ পরিবহন দ্বিখণ্ডিত, হতাহতের আশঙ্কা

ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীনভিউ পরিবহন দ্বিখণ্ডিত, হতাহতের আশঙ্কানিজস্ব প্রতিবেদন। আজকের পয়গামঢাকা–বরিশাল মহাসড়কের বামরাইল ও বাটাজোড়ের মাঝামাঝি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ (রোববার) দুপুরে গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আঘাত করে। আঘাতের তীব্রতায় বাসটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।স্থানীয়দের অভিযোগ, ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

5 months আগে বিস্তারিত
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু আন্তর্জাতিক
28 মার্চ, 2026

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যুআজকের পয়গাম ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।গ্রিসের কোস্টগার্ডের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও আছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে পড়ে তাদের সঙ্গে থাকা ২২ জন মারা যান। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।জানা গেছে, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে খাবার ও পানীয় ছাড়াই ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তিতে একে একে ২২ জনের মৃত্যু হয়।এ ঘটনায় দক্ষিণ সুদানের দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ালেও মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে।

5 months আগে বিস্তারিত
গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবি আন্তর্জাতিক
28 মার্চ, 2026

গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবি

গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবিনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামপ্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ২১:০৩ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর বিরুদ্ধে গুরুতর ও বিতর্কিত অভিযোগ উঠেছে। দেশটির বিজেপি নেতা Subramanian Swamy দাবি করেছেন, শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী পদে বসানো হয়েছে।সম্প্রতি এক পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি Jeffrey Epstein-এর প্রসঙ্গ তুলতে গিয়ে স্বামী বলেন, ভারতে আরও প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ খতিয়ে দেখা প্রয়োজন। এ সময় তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এ অভিযোগ উত্থাপন করেন এবং বিষয়টির গভীর তদন্ত দাবি করেন।স্বামীর এই বক্তব্য সামনে আসার পর হিন্দুত্ববাদী লেখিকা Madhu Purnima Kishwar সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে একই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন, নির্দিষ্ট কিছু এমপিকে ‘বিশেষ সম্পর্কের’ ভিত্তিতে মন্ত্রী করা হয়েছে—যা রাজনৈতিক মহলে আগে থেকেই আলোচনায় ছিল।তিনি কেন্দ্রীয় মন্ত্রী Hardeep Singh Puri ও S. Jaishankar-এর নাম উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী Smriti Irani-কে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।কিশওয়ার আরও দাবি করেন, ২০১৪ সালে বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত তথ্য তিনি শুনেছিলেন।উল্লেখ্য, মধু পূর্ণিমা কিশওয়ার দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত এবং একসময় তিনি মোদির ঘনিষ্ঠ বলেও বিবেচিত ছিলেন। এমনকি তিনি মোদিকে Mahatma Gandhi-এর সঙ্গে তুলনা করেছিলেন। ফলে তার এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।তবে এখন পর্যন্ত এসব গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

5 months আগে বিস্তারিত
neexra