neexra

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02 এপ্রি. 2026, 08:09 অপরাহ্ন পঠিত: 60 বার
সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ
ছবি: সংগৃহীত

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর ১২টি প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।
এছাড়া দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল থাকলেও এর মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।
সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এই লোকসান কমাতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra