neexra

নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31 মার্চ 2026, 11:29 অপরাহ্ন পঠিত: 47 বার
নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬
নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের ওপর আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, “আমিও একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের।”
মুক্তিযুদ্ধ-পরবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রথম সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়। তিনি দাবি করেন, বাহাত্তরের সংবিধানের অনেক অংশ সেই সময় হারিয়ে যায় এবং একদলীয় শাসনব্যবস্থায় জনগণের ভোটের মূল্য কমে যায়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০০৯ সালে গঠিত সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষায়, “ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন সদস্য হয়তো সংসদে নেই। কেউ বারবার হয়েছেন, কেউ একবার। অনেকেই নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”
ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেশ ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে। তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কিছু সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে এবং সে অনুযায়ী রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেছেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra