neexra

মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30 মার্চ 2026, 05:46 অপরাহ্ন পঠিত: 92 বার
মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ
আজকের পয়গাম রিপোর্ট:
চট্টগ্রামের জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
আজ ৩০ মার্চ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই মরহুমের শোকাহত পরিবার, স্বজন ও ছাত্রবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নিরবচ্ছিন্ন ইলিম চর্চায় মাওলানা আবু তাহের নদভীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশের দ্বীনি ইলিম চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
পীর সাহেব চরমোনাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra