নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে
নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক। আজকের পয়গাম
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড রওশন আরা রুশো নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা কমিউনিটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে ১০ লিটার/মিনিট রেটে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিন ধরনের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা চলছে।
এদিকে আজ বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়ে কমরেড রওশন আরা রুশোকে দেখতে যান এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।
দলীয় সূত্র জানায়, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।