neexra

জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30 মার্চ 2026, 04:43 অপরাহ্ন পঠিত: 39 বার
জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক
ছবি: সংগৃহীত

জর্ডানে বিনা খরচে ৫০০০ নারী কর্মী নেবে বোয়েসেল: সরাসরি সাক্ষাৎকারের ডাক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে জরুরি ভিত্তিতে ৫০০০ (পাঁচ হাজার) দক্ষ ও স্বল্পদক্ষ নারী মেশিন অপারেটর নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ বিনা খরচে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

​আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

সুযোগ-সুবিধা ও শর্তাবলি:

  • মাসিক বেতন: ১৩০ জর্ডান দিনার (১ দিনার সমান ১৭০ টাকা হিসেবে প্রায় ২২,১০০ টাকা)।
  • চাকরির মেয়াদ: ০৩ (তিন) বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।
  • অতিরিক্ত সুবিধা: আবাসন, খাবার এবং প্রাথমিক চিকিৎসা খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • যাতায়াত: জর্ডানে যাওয়ার বিমান ভাড়া সম্পূর্ণ ফ্রি (নিয়োগকারী কোম্পানি বহন করবে)।
  • কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা। এর বাইরে কাজের জন্য ওভারটাইম সুবিধা পাওয়া যাবে।

যোগ্যতা:

  • ​প্রার্থীকে অবশ্যই গার্মেন্টস সেলাই মেশিন চালনায় দক্ষ বা স্বল্পদক্ষ হতে হবে।
  • বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • ​শুধুমাত্র নারী প্রার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
  • ​প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

সাক্ষাৎকার ও পরীক্ষার সময়সূচি:

​আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতি শুক্রবার সকাল ৭:০০ ঘটিকায় পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

  • পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ-কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।
#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra