neexra

সকল সংবাদ 445 টি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু আন্তর্জাতিক
28 মার্চ, 2026

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যুআজকের পয়গাম ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।গ্রিসের কোস্টগার্ডের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও আছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে পড়ে তাদের সঙ্গে থাকা ২২ জন মারা যান। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।জানা গেছে, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে খাবার ও পানীয় ছাড়াই ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তিতে একে একে ২২ জনের মৃত্যু হয়।এ ঘটনায় দক্ষিণ সুদানের দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ালেও মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে।

5 months আগে বিস্তারিত
গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবি আন্তর্জাতিক
28 মার্চ, 2026

গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবি

গুরুতর অভিযোগ: শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানানোর দাবিনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামপ্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ২১:০৩ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর বিরুদ্ধে গুরুতর ও বিতর্কিত অভিযোগ উঠেছে। দেশটির বিজেপি নেতা Subramanian Swamy দাবি করেছেন, শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী পদে বসানো হয়েছে।সম্প্রতি এক পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি Jeffrey Epstein-এর প্রসঙ্গ তুলতে গিয়ে স্বামী বলেন, ভারতে আরও প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ খতিয়ে দেখা প্রয়োজন। এ সময় তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এ অভিযোগ উত্থাপন করেন এবং বিষয়টির গভীর তদন্ত দাবি করেন।স্বামীর এই বক্তব্য সামনে আসার পর হিন্দুত্ববাদী লেখিকা Madhu Purnima Kishwar সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে একই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন, নির্দিষ্ট কিছু এমপিকে ‘বিশেষ সম্পর্কের’ ভিত্তিতে মন্ত্রী করা হয়েছে—যা রাজনৈতিক মহলে আগে থেকেই আলোচনায় ছিল।তিনি কেন্দ্রীয় মন্ত্রী Hardeep Singh Puri ও S. Jaishankar-এর নাম উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী Smriti Irani-কে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।কিশওয়ার আরও দাবি করেন, ২০১৪ সালে বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত তথ্য তিনি শুনেছিলেন।উল্লেখ্য, মধু পূর্ণিমা কিশওয়ার দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত এবং একসময় তিনি মোদির ঘনিষ্ঠ বলেও বিবেচিত ছিলেন। এমনকি তিনি মোদিকে Mahatma Gandhi-এর সঙ্গে তুলনা করেছিলেন। ফলে তার এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।তবে এখন পর্যন্ত এসব গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

5 months আগে বিস্তারিত
মুফতী হাবিবুর রহমান মিছবাহ পরিচালিত দুই প্রতিষ্ঠান: মেধাতালিকায় উত্তীর্ণদের জন্য ওমরা আয়োজন জাতীয়
28 মার্চ, 2026

মুফতী হাবিবুর রহমান মিছবাহ পরিচালিত দুই প্রতিষ্ঠান: মেধাতালিকায় উত্তীর্ণদের জন্য ওমরা আয়োজন

মুফতী হাবিবুর রহমান মিছবাহ পরিচালিত দুই প্রতিষ্ঠান: মেধাতালিকায় উত্তীর্ণদের জন্য ওমরা আয়োজনঢাকা রিপোর্ট: আজকের পয়গাম মুফতী হাবিবুর রহমান মিছবাহ ভাই পরিচালিত দুইটি প্রখ্যাত প্রতিষ্ঠান—মারকাযুত তাকওয়া ইসলামীক রিসার্স সেন্টার, ঢাকা এবং জামিয়া মুহিউসসুন্নাহ, কলাপাড়া—এবার বেফাকের মেধাতালিকায় শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিনি ঘোষণা করেছেন যে, তাদেরকে ওমরা পালনের বিশেষ সুযোগ দেওয়া হবে।ভর্তি ফি ও নতুন শিক্ষাবর্ষনতুন শিক্ষাবর্ষের জন্য দুই মাদ্রাসাতেই ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা মাত্র।মুফতী হাবিবুর রহমান মিছবাহ আরও জানিয়েছেন, ভবিষ্যতেও বেফাকের মেধাতালিকায় যারা স্থান পাবেন, তাদের জন্য এই ওমরা আয়োজন অব্যাহত থাকবে।প্রতিষ্ঠান ও সাফল্যদীর্ঘ সময় ধরে বিভিন্ন সংকটের মধ্যেও মুফতীর দুই প্রতিষ্ঠান দারুণ সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে।শিক্ষার্থীরা চাইলে এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে উচ্চমানের কওমি শিক্ষা গ্রহণ করতে পারবেন।যোগাযোগমারকাযুত তাকওয়া, ঢাকা: 01941-686495জামিয়া মুহিউসসুন্নাহ, কলাপাড়া: 01718-622382উল্লেখযোগ্য: শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে মুফতী হাবিবুর রহমান মিছবাহের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নতুন উদাহরণ স্থাপন করেছে।

5 months আগে বিস্তারিত
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশ জাতীয়
28 মার্চ, 2026

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশআজকের পয়গাম | শোক বার্তাবাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য মোঃ আলি উল্লাহ এম.পি। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি বলেন, এই শোকের মুহূর্তে তিনি শোকাহত পরিবারের পাশে আছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেন।

5 months আগে বিস্তারিত
ইরান-সংঘাতে নতুন মাত্রা: হুতিদের হুমকিতে চাপে ইসরায়েল আন্তর্জাতিক
28 মার্চ, 2026

ইরান-সংঘাতে নতুন মাত্রা: হুতিদের হুমকিতে চাপে ইসরায়েল

ইরান-সংঘাতে নতুন মাত্রা: হুতিদের হুমকিতে চাপে ইসরায়েলআন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গামপ্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৭:৫৬ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা। ইরানের মিত্র হিসেবে পরিচিত এই গোষ্ঠী যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার হুমকি দেওয়ার পর ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা তাদের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেটি প্রতিহত করার চেষ্টা চালায়।গাজায় যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের ওপর হুতিদের হামলা তুলনামূলকভাবে সীমিত ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা সম্ভব হয়। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে, যখন একটি হুতি ড্রোন তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে এবং এতে এক বেসামরিক নাগরিক নিহত হন।বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে পুনরায় হামলা শুরু হলে তা ইসরায়েলের জন্য নতুন করে চাপ তৈরি করবে। যদিও সরাসরি বড় ধরনের সামরিক হুমকি না হলেও, এটি নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।অন্যদিকে, হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে আবার হামলা বাড়ায়, তবে এর প্রভাব হতে পারে আরও গুরুতর। কারণ এই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তথ্য অনুযায়ী, সৌদি আরব বর্তমানে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন করছে। এসব তেলবাহী জাহাজ ইয়েমেন উপকূল ঘেঁষে চলাচল করে।২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় ২০০টি হামলা চালায়। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত একটি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর ফলে বাব আল-মানদাব প্রণালি ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫০ শতাংশ কমে যায়।বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, যদি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং একই সময়ে হুতিরা লোহিত সাগরের পথ অচল করে, তাহলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম (বিবিসি)

5 months আগে বিস্তারিত
জ্বালানি তেল মজুদকারীদের লাইসেন্স স্থায়ী বাতিলের দাবি, কঠোর আইনের প্রস্তাব জাতীয়
28 মার্চ, 2026

জ্বালানি তেল মজুদকারীদের লাইসেন্স স্থায়ী বাতিলের দাবি, কঠোর আইনের প্রস্তাব

জ্বালানি তেল মজুদকারীদের লাইসেন্স স্থায়ী বাতিলের দাবি, কঠোর আইনের প্রস্তাবনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামজ্বালানি তেলের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ন্যায়পরায়ণ দেশপ্রেমিক মহল। প্রস্তাবিত আইনে জ্বালানি তেল নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার কথা বলা হয়েছে। ⚖️প্রস্তাবে বলা হয়, অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল যেখানে পাওয়া যাবে, তা জব্দ করে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হবে। একই সঙ্গে যেখানে অবৈধ মজুদ পাওয়া যাবে, সেই স্থানের মালিক এবং জ্বালানি তেলের মালিককে সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড ও কমপক্ষে ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখতে হবে।এছাড়া অপরাধটি জামিন অযোগ্য করার জন্য দণ্ডবিধিতে পৃথক ধারা সংযোজনেরও দাবি জানানো হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়, অবৈধভাবে জ্বালানি মজুদ, পরিবহন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা অন্য যেকোনোভাবে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সর্বোচ্চ পাঁচ বছরের সাজা নিশ্চিত করতে হবে।দাবিদারদের মতে, এ ধরনের কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে জ্বালানি তেল নিয়ে অনিয়ম, কারসাজি ও কৃত্রিম সংকট অনেকাংশে বন্ধ হবে।শেখ আবদুল্লাহ নাসিরএ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টমোবাইল: ০১৬৭৪৬৭১২৫৫

5 months আগে বিস্তারিত
বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানা সারাদেশ
28 মার্চ, 2026

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানা

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানাকুড়িগ্রাম প্রতিনিধি: আজকের পয়গাম কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত করে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে বিক্রি করছিলেন।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করে। পরে অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত পরিবারের ওপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তবে অভিযোগ অস্বীকার করেছেন এরশাদুল হকের পরিবার। তার ভাই হারুন অর রশিদ দাবি করেন, নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা হয়েছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত প্রশাসনকে বিষয়টি জানিয়েছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তেলের ড্রাম ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

5 months আগে বিস্তারিত
মহাকাশে আধিপত্যের নতুন লড়াই: চাঁদে স্থায়ী আবাস গড়ার ঘোষণা নাসার প্রযুক্তি
28 মার্চ, 2026

মহাকাশে আধিপত্যের নতুন লড়াই: চাঁদে স্থায়ী আবাস গড়ার ঘোষণা নাসার

মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু স্বল্প সময়ের ভ্রমণ নয়, বরং চাঁদের মাটিতে স্থায়ীভাবে বসবাসের উপযোগী ঘাঁটি নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। ‘ইগনিশন’ নামক এক অনুষ্ঠানে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে নিয়মিত চন্দ্রাভিযানের পাশাপাশি মহাকাশের আরও গভীরে পৌঁছানোর জন্য চাঁদকে একটি ‘লঞ্চিং প্যাড’ হিসেবে ব্যবহার করা হবে।ট্রাম্পের মহাকাশ নীতি ও নাসার নতুন লক্ষ্যএই উচ্চাভিলাষী পরিকল্পনাটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতির প্রতিফলন। নাসার বর্তমান প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান স্পষ্ট করেছেন যে, বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে মার্কিন শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চান তারা। তাঁর মতে, মহাকাশ জয়ের এই প্রতিযোগিতায় এখন সাফল্যের হিসাব হবে বছরের বদলে মাসের ভিত্তিতে।২০২৭: আর্টেমিস-৩ ও নিয়মিত মিশননাসার এই নতুন কৌশলে অভিযানের ধরনে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। বড় কোনো একক মিশনের বদলে এখন থেকে গুরুত্ব দেওয়া হবে ঘন ঘন অভিযান এবং ‘রি-ইউজেবল’ বা পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির ওপর।২০২৭ সাল: আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে আবারও চাঁদের মাটিতে পা রাখবেন নভোচারীরা।ছয় মাসের বিরতি: প্রথম সফল অবতরণের পর প্রতি ছয় মাস অন্তর নিয়মিতভাবে মানব মিশন পাঠানো হবে।লক্ষ্যস্থল: মূলত চাঁদের দক্ষিণ মেরু এবং কৌশলগত এলাকাগুলোতে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা হবে।বাস্তবায়নের তিন ধাপনাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশাল প্রকল্প তিনটি সুনির্দিষ্ট ধাপে সম্পন্ন হবে:১. প্রথম ধাপ: কঠোর প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি রোবোটিক ও কার্গো মিশনের সংখ্যা বহুগুণ বাড়ানো হবে। ২. দ্বিতীয় ধাপ: চাঁদের বুকে প্রাথমিক অবকাঠামো ও আধা-বাসযোগ্য ঘর নির্মাণ করা হবে, যাতে নভোচারীদের যাতায়াত ও অবস্থান সহজ হয়। ৩. চূড়ান্ত ধাপ: আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় একে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে। এই ঘাঁটিটিই ভবিষ্যতে মঙ্গল গ্রহসহ গভীর মহাকাশ অভিযানের ‘প্রবেশদ্বার’ হিসেবে কাজ করবে।বেসরকারি খাত ও বিশ্ব রাজনীতিখরচ কমাতে এবং দ্রুত লক্ষ্য অর্জনে ইলন মাস্কের স্পেস-এক্স বা ব্লু অরিজিনের মতো বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে নাসা। এই তৎপরতার পেছনে বৈশ্বিক রাজনীতির প্রভাবও স্পষ্ট। চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোও চাঁদে নিজেদের ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। ফলে মহাকাশে নিজেদের নেতৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই মরিয়া।যদি নাসার এই ‘ইগনিশন’ পরিকল্পনা সফল হয়, তবে মানব সভ্যতা পৃথিবীর বাইরে তার প্রথম স্থায়ী ঠিকানা খুঁজে পাবে।

5 months আগে বিস্তারিত
শিশুদের মানসিক ক্ষতি ও আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে বড় অংকের জরিমানা প্রযুক্তি
28 মার্চ, 2026

শিশুদের মানসিক ক্ষতি ও আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে বড় অংকের জরিমানা

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং সোশ্যাল মিডিয়ায় আসক্তি তৈরির অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা (Meta) এবং গুগলকে (Google) ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে জুরি বোর্ডের দেওয়া এটিই প্রথম রায়, যা ভবিষ্যতে সিলিকন ভ্যালির জন্য বড় আইনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।রায়ের বিস্তারিত ও জরিমানার ভাগদীর্ঘ ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর গত বুধবার (২৫ মার্চ) এই রায় ঘোষণা করা হয়। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, মেটা ও গুগল তাদের অ্যাপের ডিজাইন বা কাঠামো তৈরির ক্ষেত্রে চরম গাফিলতি দেখিয়েছে।মেটা: ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানকে ৪২ লাখ ডলার জরিমানা করা হয়েছে।গুলগ: ইউটিউবের মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে ১৮ লাখ ডলার জরিমানা করা হয়েছে।আইনি বিশ্লেষকদের মতে, শতকোটি ডলার আয় করা এই দুই প্রতিষ্ঠানের জন্য জরিমানার অংকটি নগণ্য হলেও, এই রায়ের প্রতীকী ও নজিরবিহীন গুরুত্ব অপরিসীম।মামলার প্রেক্ষাপট ও বাদীর বক্তব্যকেলি নামের ২০ বছর বয়সী এক তরুণী এই মামলাটি দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেন, মাত্র ৬ বছর বয়সে ইউটিউব এবং ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করে তিনি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তার মানসিক স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। মামলার রায় অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে কেলিকে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।কাঠগড়ায় জাকারবার্গএই মামলার শুনানিতে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরিকে। শুনানিতে কিশোরীদের জন্য ক্ষতিকর ‘বিউটি ফিল্টার’ কেন নিষিদ্ধ করা হয়নি—এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ মতপ্রকাশের স্বাধীনতার যুক্তি দিলেও জুরি বোর্ড তা গ্রহণ করেনি।প্রযুক্তি খাতের জন্য কড়া বার্তাসাধারণত যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের আপলোড করা কনটেন্টের জন্য দায়ী থাকে না। তবে এই মামলায় আইনজীবীরা কনটেন্টের বদলে প্ল্যাটফর্মের ‘ডিজাইন বা কাঠামো’—কে দায়ী করায় আদালত বিষয়টি আমলে নিয়েছে।বাদীর প্রধান আইনজীবী বলেন:"আজকের এই রায় পুরো প্রযুক্তি খাতের জন্য একটি কড়া বার্তা। এখন থেকে আর দায় এড়িয়ে চলা যাবে না। জবাবদিহির সময় চলে এসেছে।"পরবর্তী পদক্ষেপমেটা এবং গুগল উভয় প্রতিষ্ঠানই এই রায় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। এদিকে একই অভিযোগে স্ন্যাপচ্যাট ও টিকটকের বিরুদ্ধেও মামলা ছিল, তবে তারা বিচার শুরুর আগেই বাদীর সাথে আদালতের বাইরে সমঝোতা করে নিয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের ফলে মেটা ও গুগল ভবিষ্যতে তাদের অ্যাপের নকশায় বড় পরিবর্তন আনতে বাধ্য হতে পারে, যা তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলতে পারে।

5 months আগে বিস্তারিত
ফেরার লড়াই চলাকালীনই না ফেরার দেশে কোরীয় অভিনেতা লি সাং-বো: মৃত্যুর কারণ ঘিরে রহস্য বিনোদন
28 মার্চ, 2026

ফেরার লড়াই চলাকালীনই না ফেরার দেশে কোরীয় অভিনেতা লি সাং-বো: মৃত্যুর কারণ ঘিরে রহস্য

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা লি সাং-বো (Lee Sang-bo) আর নেই। গত ২৬ মার্চ পিয়ংটেকে নিজের বাসভবনে ৪৪ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্তরা মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।ঘটনার প্রেক্ষাপট ও প্রাথমিক তদন্তপারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে পরিবারের সদস্যরা লি সাং-বো-কে তাঁর নিজ বাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অভিনেতার শরীরে বা ঘটনাস্থলে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।ক্যারিয়ার ও জনপ্রিয় কাজলি সাং-বো তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ (Invisible Man Choi Jang-su) সিরিজের মাধ্যমে। এরপর একে একে ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’, এবং ‘মিস মন্টে-ক্রিস্টো’-র মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করে তিনি কোরীয় ড্রামা ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সুনিপুণ অভিনয় দক্ষতা তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।বিতর্ক ও মানসিক সংগ্রামের ইতিবৃত্তলি সাং-বোর ব্যক্তিগত ও পেশাগত জীবন সহজ ছিল না। ২০২২ সালে একটি অনাকাঙ্ক্ষিত মাদক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগই প্রমাণিত হয়নি এবং তিনি নির্দোষ সাব্যস্ত হন, তবুও জনমানসে ‘ড্রাগ অ্যাক্টর’ তকমাটি তাঁর ক্যারিয়ারের ব্যাপক ক্ষতি করে।এই কঠিন সময় কাটিয়ে ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’ (The Elegant Empire)-এর মাধ্যমে তিনি আবারও পর্দায় ফেরেন। তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গত কয়েক বছর তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল এবং তিনি সব গ্লানি মুছে নতুনভাবে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু সেই লড়াই পূর্ণতা পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা।

5 months আগে বিস্তারিত
এটাই বাস্তব’: ১১৫ নম্বর মৌরিতানিয়ার কাছে ঘামছুটানো জয়ে হতাশ স্কালোনি খেলা
28 মার্চ, 2026

এটাই বাস্তব’: ১১৫ নম্বর মৌরিতানিয়ার কাছে ঘামছুটানো জয়ে হতাশ স্কালোনি

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম স্থানে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২-১ গোলের ব্যবধানে জিতলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখেই তিনি স্বীকার করে নিয়েছেন, আর্জেন্টিনা তাদের সেরা ছন্দ থেকে অনেক দূরে ছিল।স্কালোনির ‘রিয়েলিটি চেক’ ও পরীক্ষা-নিরীক্ষাআগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন স্কালোনি। প্রথমার্ধে লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে বেঞ্চে রেখেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে মেসিকে নামানো হয় একদম সামনের সারিতে (অ্যাটাকিং থার্ড)।দলের সাদামাটা পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেন:"আমরা আজ ভালো খেলিনি এবং এটাই বাস্তব। নতুন কিছু করার চেষ্টা করলে অনেক সময় পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। তবে ভুলগুলো এখনই (প্রীতি ম্যাচে) হওয়া ভালো যাতে আমরা দ্রুত সেগুলো শুধরে নিতে পারি।"দিবুর স্বস্তি ও ‘ফিনালিসিমা’ প্রসঙ্গআর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বরাবরের মতোই অকপট। ৯৪ মিনিটে গোল হজম করায় তিনি যেমন বিরক্ত, তেমনি দলের পারফরম্যান্স নিয়ে হতাশ। মজার ছলে তিনি টেনে আনেন মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাতিল হওয়া স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’ ম্যাচের কথা।মার্তিনেজের মতে, "ভাগ্যিস ম্যাচটা বাতিল হয়েছে! আজ যেভাবে খেলেছি, তাতে ফিনালিসিমা হলে নির্ঘাত হারতে হতো। আমাদের খেলায় আজ কোনো গতি বা ছন্দ ছিল না।"পরিসংখ্যানে মৌরিতানিয়ার দাপটবল দখলে আর্জেন্টিনা (৬৪%) এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল মৌরিতানিয়ার। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল আফ্রিকার এই দেশটি।মোট শট: মৌরিতানিয়া ১১টি, আর্জেন্টিনা ৭টি।দ্বিতীয়ার্ধের চিত্র: মৌরিতানিয়া ৮টি শট নিলেও আর্জেন্টিনা নিতে পেরেছে মাত্র ১টি।গোলকিপিং: এমিলিয়ানো মার্তিনেজের একটি গুরুত্বপূর্ণ সেভ না থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স আর্জেন্টিনার সমর্থকদের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও, স্কালোনি একে স্রেফ একটি ‘ভুল থেকে শেখার পাঠ’ হিসেবেই দেখছেন।

5 months আগে বিস্তারিত
ধোনি-রায়নাহীন এক নতুন চেন্নাই: আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতার সামনে সিএসকে খেলা
28 মার্চ, 2026

ধোনি-রায়নাহীন এক নতুন চেন্নাই: আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতার সামনে সিএসকে

আইপিএলের ইতিহাসে এক অনন্য এবং কিছুটা আবেগপ্রবণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। আসন্ন আসরের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে 'থালা' মহেন্দ্র সিং ধোনিকে। আর এর মাধ্যমেই তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস—সুরেশ রায়না ও এমএস ধোনি, এই দুই কিংবদন্তিকে ছাড়াই প্রথমবারের মতো আইপিএলে মাঠে নামবে হলুদ বাহিনী।কেন থাকছেন না ধোনি?চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, ধোনি বর্তমানে পায়ের পেশির চোটে ভুগছেন। বর্তমানে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে এবং সুস্থ হয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। ৪৫ বছর বয়সী এই তারকার জন্য চোটের সাথে লড়াইটা নতুন নয়; গত কয়েক মৌসুম ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। বয়স এবং চোটের ধকল কাটিয়ে তিনি কবে নাগাদ ফিরবেন, তা নিয়ে সমর্থকদের মনে উৎকণ্ঠা রয়েই যাচ্ছে।উইকেটের পেছনে গ্লাভস হাতে কে?ধোনির অনুপস্থিতিতে উইকেটের পেছনের দায়িত্ব সামলানো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সবচেয়ে জোরালো নাম হিসেবে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনের মতো তারকাদের রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ট্রেড উইন্ডোর মাধ্যমে স্যামসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ের পাশাপাশি কিপিংয়ের দায়িত্বেও তাকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।বিকল্প হিসেবে চেন্নাইয়ের হাতে রয়েছে আরও দুটি অস্ত্র:কার্তিক শর্মা: ঘরোয়া ক্রিকেটে হার্ড-হিটিং ব্যাটিংয়ের জন্য পরিচিত এই তরুণকে ১৪ কোটি ২০ লাখ রুপির বিশাল মূল্যে দলে নিয়েছে সিএসকে।উর্বিল প্যাটেল: গত আসরে ২১২.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উর্বিলও কিপিং গ্লাভস হাতে দলের হাল ধরতে পারেন।প্রথম চার ম্যাচের কঠিন পরীক্ষাধোনিকে ছাড়াই সিএসকে-কে আগামী দুই সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচের মোকাবিলা করতে হবে। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ঘরের মাঠে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নামবে তারা। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচও রয়েছে চেন্নাইয়ের সূচিতে।এক যুগের অবসান?২০২১ সালে সুরেশ রায়না আইপিএল থেকে বিদায় নেওয়ার পর ধোনিই ছিলেন চেন্নাইয়ের প্রাণভোমরা। ২০২৫ সালেও ১৪টি ম্যাচ খেলে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন তিনি। কিন্তু ২০২৬-এর এই আসরে ধোনির সম্ভাব্য অনুপস্থিতি এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। চেন্নাই কি পারবে তাদের এই দুই মহাতারকাকে ছাড়াই দাপট বজায় রাখতে? উত্তর মিলবে মাঠেই।

5 months আগে বিস্তারিত
দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত জাতীয়
28 মার্চ, 2026

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামচলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে।এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করবেন।নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দৈনিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করবেন বলে সভায় জানানো হয়।

5 months আগে বিস্তারিত
জ্বালানি প্রতিমন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া রাজনীতি
28 মার্চ, 2026

জ্বালানি প্রতিমন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

জ্বালানি প্রতিমন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ানিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ভাইরাল হওয়া প্রায় ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মন্ত্রী টুকু শুধু কোনো রাজনৈতিক দলের বিরোধী নন, বরং ইসলামবিদ্বেষী।মন্ত্রী টুকুর একটি পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, “এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই জানতে হবে।”এ সময় দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, হাসপাতালে জেনারেটর চালাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, ফলে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।এদিকে, বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাটশ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগে সেখানে উপস্থিত হন। আলোচনার সময় তিনি উপস্থিত না থাকায় বক্তব্যের বিস্তারিত জানেন না বলেও উল্লেখ করেন।অন্যদিকে, মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত আর্থিক প্রস্তাব পাওয়ার দাবি করলেও এর সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি তিনি।এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য আমির হামজার প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী প্রতিক্রিয়ার দিকে নজর রয়েছে সবার।

5 months আগে বিস্তারিত
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার গণবিক্ষোভে প্রাণহানির ঘটনায় অভিযোগ, রাজধানী কাঠমান্ডু থেকে আটক আন্তর্জাতিক
28 মার্চ, 2026

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার গণবিক্ষোভে প্রাণহানির ঘটনায় অভিযোগ, রাজধানী কাঠমান্ডু থেকে আটক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তারগণবিক্ষোভে প্রাণহানির ঘটনায় অভিযোগ, রাজধানী কাঠমান্ডু থেকে আটকআন্তর্জাতিক ডেস্ক, আজকের পয়গাম:নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করা হয়। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরে তা দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বিক্ষোভকারী।কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। কমিশন তাদের ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের সুপারিশ করেছিল। প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের পরামর্শ দেওয়া হয়।তবে ওলি আগেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘চরিত্রহননমূলক রাজনীতি’ বলে দাবি করেছিলেন।এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ নেওয়ার একদিন পরই এই গ্রেপ্তারি অভিযান পরিচালিত হওয়ায় নেপালের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়—এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।”ঘটনার পর কাঠমান্ডুসহ প্রধান শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।সূত্র: BBC

5 months আগে বিস্তারিত
আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকালে সরকারদলীয় এমপিদের সভা রাজনীতি
28 মার্চ, 2026

আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকালে সরকারদলীয় এমপিদের সভা

আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকালে সরকারদলীয় এমপিদের সভানিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দিনের শুরুতেই বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।এদিকে একই দিনে বিকাল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে সরকারদলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।সংসদ সচিবালয় জানিয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরুর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম সচল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

5 months আগে বিস্তারিত
পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেই দুর্ঘটনা
28 মার্চ, 2026

পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেই

পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেইনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামমানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি চলন্ত ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছাড়ার কিছু দূর যাওয়ার পরই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার-চেঁচামেচিতে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।তবে ফেরির কর্মচারীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিতে পারে। তিনি বলেন, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

5 months আগে বিস্তারিত
এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান রাজনীতি
27 মার্চ, 2026

এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদাননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশিত: ২৭ মার্চ ২০২৬নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির শীর্ষ তিন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়।এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ উপস্থিত থেকে ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।দল পরিবর্তন করা তিন নেতা হলেন— এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পদধারী এই তিন নেতার দলত্যাগ ও নতুন দলে যোগদান ঘিরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, সকালে আনুষ্ঠানিকভাবে এনসিপির তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন।

5 months আগে বিস্তারিত
neexra