আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকালে সরকারদলীয় এমপিদের সভা
আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক, বিকালে সরকারদলীয় এমপিদের সভা
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দিনের শুরুতেই বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।
এদিকে একই দিনে বিকাল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে সরকারদলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরুর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম সচল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।