neexra

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28 মার্চ 2026, 07:51 অপরাহ্ন পঠিত: 102 বার
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এমপি আলি উল্লাহর শোক প্রকাশ
আজকের পয়গাম | শোক বার্তা
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য মোঃ আলি উল্লাহ এম.পি। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, এই শোকের মুহূর্তে তিনি শোকাহত পরিবারের পাশে আছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra