neexra

এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27 মার্চ 2026, 10:39 অপরাহ্ন পঠিত: 64 বার
এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত

এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬
নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির শীর্ষ তিন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়।
এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ উপস্থিত থেকে ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
দল পরিবর্তন করা তিন নেতা হলেন— এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পদধারী এই তিন নেতার দলত্যাগ ও নতুন দলে যোগদান ঘিরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, সকালে আনুষ্ঠানিকভাবে এনসিপির তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra