জ্বালানি তেল মজুদকারীদের লাইসেন্স স্থায়ী বাতিলের দাবি, কঠোর আইনের প্রস্তাব
জ্বালানি তেল মজুদকারীদের লাইসেন্স স্থায়ী বাতিলের দাবি, কঠোর আইনের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
জ্বালানি তেলের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ন্যায়পরায়ণ দেশপ্রেমিক মহল। প্রস্তাবিত আইনে জ্বালানি তেল নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার কথা বলা হয়েছে। ⚖️
প্রস্তাবে বলা হয়, অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল যেখানে পাওয়া যাবে, তা জব্দ করে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হবে। একই সঙ্গে যেখানে অবৈধ মজুদ পাওয়া যাবে, সেই স্থানের মালিক এবং জ্বালানি তেলের মালিককে সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড ও কমপক্ষে ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখতে হবে।
এছাড়া অপরাধটি জামিন অযোগ্য করার জন্য দণ্ডবিধিতে পৃথক ধারা সংযোজনেরও দাবি জানানো হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়, অবৈধভাবে জ্বালানি মজুদ, পরিবহন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা অন্য যেকোনোভাবে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সর্বোচ্চ পাঁচ বছরের সাজা নিশ্চিত করতে হবে।
দাবিদারদের মতে, এ ধরনের কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে জ্বালানি তেল নিয়ে অনিয়ম, কারসাজি ও কৃত্রিম সংকট অনেকাংশে বন্ধ হবে।
শেখ আবদুল্লাহ নাসির
এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মোবাইল: ০১৬৭৪৬৭১২৫৫