neexra

সারাদেশ

‘মারা গেলে লাশটা নড়াইলে নিও না’—বাবাকে মাশরাফির আবেগঘন অনুরোধ
14 মে, 2026

‘মারা গেলে লাশটা নড়াইলে নিও না’—বাবাকে মাশরাফির আবেগঘন অনুরোধ

‘মারা গেলে লাশটা নড়াইলে নিও না’—বাবাকে মাশরাফির আবেগঘন অনুরোধস্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক Mashrafe Bin Mortaza-কে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মাশরাফি এবং এক পর্যায়ে বাবাকে বলেছেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।”সম্প্রতি এক সাক্ষাৎকারে গোলাম মুর্তজা বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। পরিবারের সদস্যরাও কঠিন সময় পার করছেন বলে জানান তিনি।তিনি বলেন, “আগের সেই হাসিখুশি মাশরাফিকে আর দেখা যায় না। খুব কম কথা বলে, সবসময় চুপচাপ থাকে। সে মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে।”পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি দাবি করেন, তাদের পরিবার কখনো অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এবং জমিজমা ও খামারের আয়ের ওপর নির্ভর করেই জীবনযাপন করছেন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভক্ত-সমর্থকদের অনেকে মাশরাফির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন।

3 months,3 weeks আগে পড়ুন
তথ্য ফাঁসের অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি আতঙ্ক
13 মে, 2026

তথ্য ফাঁসের অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি আতঙ্ক

তথ্য ফাঁসের অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি আতঙ্কনিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও কোটি কোটি টাকা আত্মসাতের তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগে তার নিজ কার্যালয়ের প্রায় এক ডজন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন শাখা ও উপজেলায় বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।সর্বশেষ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ছয় কর্মচারীকে বরিশালের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়। এর আগে তথ্য ফাঁসের আশঙ্কায় আরও পাঁচ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালজুড়ে অস্থিরতা ও বদলি আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ঈদের আগে মাত্র পাঁচ থেকে ছয় কর্মদিবস বাকি থাকতেই এ ধরনের বদলিকে অনেকেই “আক্রোশমূলক বদলি” হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোটকক্ষ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র দেখিয়ে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জেলা প্রশাসকের বিরুদ্ধে।অভিযোগ রয়েছে, শুধু অতিরিক্ত ভোটকক্ষ দেখিয়েই নয়, রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ ও পরিবেশন, নির্বাচন পর্যবেক্ষক টিমসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত প্রায় ১৪ লাখ টাকারও কোনো সঠিক ব্যয় দেখানো হয়নি। বরং ভুয়া বিল-ভাউচার তৈরি করে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।একই সঙ্গে বরিশাল সদরসহ ১০ উপজেলায় নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আপ্যায়ন বাবদ বরাদ্দকৃত অর্থ থেকেও বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।এ নিয়ে গত ৭ মে জাতীয় দৈনিক আমার দেশ⁠�-এ একটি প্রতিবেদন প্রকাশিত হলে বরিশালজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই তথ্য ফাঁসের অভিযোগে একের পর এক কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকা কর্মকর্তা রঞ্জন কুমার হালদার-কে সাধারণ শাখা থেকে সরিয়ে জুডিশিয়াল মুন্সিখানা শাখায় বদলি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুজি কান্ত হাজং-কে মানবসম্পদ ও উন্নয়ন শাখায় সরিয়ে দেওয়া হয়। পরে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলির ক্ষেত্রেও জেলা প্রশাসকের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।এছাড়া সহকারী কমিশনার হাসিবুল আজম-কে ঝালকাঠি জেলা প্রশাসনে বদলি করা হয়েছে। এডিসি জেনারেল সুফল চন্দ্র গোলদার-কে ওএসডি করে মানবসম্পদ শাখায় পদায়ন করা হয় এবং পরে তাকে রেল মন্ত্রণালয়ে বদলি করা হয়।এনডিসি আশ্রাফুল ইসলাম-কে পাঁচ মাসের প্রশিক্ষণে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট সাকলাইনকে এনডিসি পদ থেকে সরিয়ে অন্য শাখায় বদলি করা হয়েছে। পাশাপাশি সিনিয়র ম্যাজিস্ট্রেটদের কম গুরুত্বপূর্ণ শাখায় সরিয়ে জুনিয়র কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।সর্বশেষ বদলির তালিকায় রয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজুর রহমান খান, খাদিজা বেগম, আনিছুর রহমান, মহিউদ্দীন খান, সার্টিফিকেট সহকারী সুবেকা সাদেকীন এবং হিসাব সহকারী শফিকুল ইসলাম।এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

3 months,3 weeks আগে পড়ুন
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৮
12 মে, 2026

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৮

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৮নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‍্যাব-৮ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের টার্গেট করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত বলে অভিযোগ রয়েছে। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার আশ্বাস দিয়ে রোগীদের প্রলুব্ধ করতেন।আটককৃতরা হলেন— মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র আরও জানায়, হাসপাতালের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তারা রোগী সংগ্রহ করতেন এবং প্রতিটি রোগীর বিপরীতে কমিশন পেতেন। রোগীপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হতো বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, হাসপাতালকেন্দ্রিক দালালদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। একাধিক অভিযান পরিচালনা করা হলেও তাদের তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

3 months,3 weeks আগে পড়ুন
ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
10 মে, 2026

ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহা প্রতিষ্ঠানটির পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দীন।ভুক্তভোগী কয়েকজন ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় তাদের পোশাক নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতেন। এছাড়া স্কুল ক্যাম্পাসে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের একসঙ্গে কথা বলতে দেখলে ভিডিও ধারণ করে তা অভিভাবক ও প্রশাসনের কাছে পাঠানোর হুমকিও দিতেন বলে অভিযোগ রয়েছে।এক শিক্ষার্থী জানান, শিক্ষক তাকে একসময় বলেছিলেন— ভবিষ্যতে টপস ও জিন্স পরে এলে তাকে নাকি চিনতে পারবেন না। ওই শিক্ষার্থীর ভাষ্য, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত অস্বস্তিকর ও অনভিপ্রেত।অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

3 months,3 weeks আগে পড়ুন
দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব
08 মে, 2026

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিবনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামপ্রকাশ : ০৮ মে ২০২৬হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে তার নিজ এলাকায় পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই প্রবীণ আলেমের দ্বিতীয় বিয়ের খবর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি স্থানীয় কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের কন্যা। তিনি পরিবারের পাঁচ বোনের মধ্যে বড়।জানা গেছে, কনে আমাতুর রহমানও পূর্বে বিবাহিত ছিলেন। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন। সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।অন্যদিকে আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সেই সংসারে তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।পারিবারিক ও ধর্মীয় রীতি অনুসরণ করেই এই নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া’র প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

3 months,3 weeks আগে পড়ুন
কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
07 মে, 2026

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা কাঁচামাটিয়া নদী বর্তমানে প্রভাবশালী মহলের দখল, বর্জ্য ফেলা এবং অপরিকল্পিত ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণ ও দখলের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, কাঁচামাটিয়া নদী এই অঞ্চলের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষায় দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, কাঁচামাটিয়া নদী ঈশ্বরগঞ্জের প্রাণ। অবৈধ দখলদারদের কারণে নদী ধ্বংসের মুখে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার বলেন, নদী দখল ও দূষণ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত নদী খনন ও দখলমুক্ত না করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।স্মারকলিপিতে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা, জরুরি ভিত্তিতে ড্রেজিং, নদীতীর সংরক্ষণ ও বৃক্ষরোপণ, স্থায়ী মনিটরিং ব্যবস্থা গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি উত্থাপন করা হয়।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

3 months,3 weeks আগে পড়ুন
বাউফলের শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবন পরিদর্শনে এমপি মাসুদ
29 এপ্রি., 2026

বাউফলের শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবন পরিদর্শনে এমপি মাসুদ

বাউফলের শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবন পরিদর্শনে এমপি মাসুদনিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬বাউফল উপজেলার একদল শিক্ষার্থীকে নিয়ে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করালেন বাংলাদেশ জামায়াত ইসলামী-এর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, নিজ এলাকার শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ আইনসভা সরাসরি দেখানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, শিক্ষার্থীদের সংসদ ভবনে নিয়ে যেতে পেরে তিনি আনন্দিত এবং এটিকে এলাকার জন্য একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের রাষ্ট্রব্যবস্থা ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে সহায়ক হবে।স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের জন্য এ ধরনের ভিজিট তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

4 months আগে পড়ুন
১০ বছর পর চালু হচ্ছে বরিশালের শিশু হাসপাতাল
29 এপ্রি., 2026

১০ বছর পর চালু হচ্ছে বরিশালের শিশু হাসপাতাল

১০ বছর পর চালু হচ্ছে বরিশালের শিশু হাসপাতালনিজস্ব প্রতিবেদক, বরিশাল | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬দীর্ঘ ১০ বছর অচল থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে বরিশালের একমাত্র শিশু হাসপাতাল। হাম রোগের প্রাদুর্ভাব ঠেকানো এবং শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।জানা যায়, নগরীর আমানতগঞ্জ এলাকায় ২০১৭ সালে ২৫০ শয্যার এই শিশু হাসপাতালটি নির্মাণ করা হলেও এতদিন তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন এবং দ্রুত চালুর নির্দেশ দেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের ভবন, কক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন। সবকিছু প্রস্তুত থাকলেও বিদ্যুৎ সাবস্টেশন না থাকায় হাসপাতালটি চালু হয়নি বলে জানা যায়। এ সময় অক্সিজেনসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক সংযোগ সচল করার বিষয়টিও যাচাই করা হয়।বিভাগীয় কমিশনার আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে শিশুদের চিকিৎসা কার্যক্রম চালু করার নির্দেশ দেন। পাশাপাশি হাম রোগীদের আইসোলেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।এ লক্ষ্যে গণপূর্ত বিভাগকে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদারে ফায়ার সার্ভিস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে দ্রুত সেবা চালুর লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে কাজ শুরু করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন এবং সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর ই-ইলাহীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু জানান, দেশের অন্যান্য জেলায় শিশু হাসপাতাল চালু হলেও বরিশালেরটি দীর্ঘদিন পড়ে ছিল। তিনি নতুন বিভাগীয় কমিশনারের উদ্যোগকে স্বাগত জানান।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অতীতে ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে হাসপাতালটির কাজ দীর্ঘদিন ঝুলে ছিল। এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তারা।সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, মূল্য বৃদ্ধি সংক্রান্ত জটিলতার কারণে কাজ কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে তা সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত হাসপাতালটি চালু হলে বরিশালসহ পুরো বিভাগের শিশুদের চিকিৎসা সেবা অনেকটাই সহজলভ্য হবে এবং হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে।

4 months আগে পড়ুন
প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
22 এপ্রি., 2026

প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার, বরিশাল:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের আওতাধীন বিসিসি ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ সাকিল আহমদের প্রবাস জীবন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।অনুষ্ঠানে বক্তারা সাকিল আহমদের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর প্রবাস জীবন সফল ও কল্যাণময় হওয়ার কামনা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও তিনি যেন দেশ, জাতি ও দ্বীনের খেদমতে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন।শেষে সাকিল আহমদের সুস্থতা, নিরাপত্তা ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহ তাআলার নিকট তাঁর রিজিক, কর্ম ও জীবনে বরকত কামনা করা হয়।দোয়া ও শুভকামনায়ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশবরিশাল মহানগর।

4 months,1 week আগে পড়ুন
সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ
02 এপ্রি., 2026

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধ

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে, ৬ চিনিকলের মাড়াই বন্ধনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর ১২টি প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।এছাড়া দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল থাকলেও এর মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এই লোকসান কমাতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী।

5 months আগে পড়ুন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা
31 মার্চ, 2026

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হবে।বাজুস কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের প্রতিটি ক্যাটাগরিতেই বড় অঙ্কের দাম বেড়েছে। ক্রেতাদের এখন থেকে স্বর্ণ কিনতে আগের চেয়ে বেশি অর্থ গুণতে হবে।​নতুন নির্ধারিত স্বর্ণের দাম (প্রতি ভরি):​২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (দাম বেড়েছে ৩,২৬৬ টাকা)।​২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (দাম বেড়েছে ৩,১৫০ টাকা)।​১৮ ক্যারেট: ২ লাখ ২০৩ টাকা (দাম বেড়েছে ২,৬৮৩ টাকা)।​সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (দাম বেড়েছে ২,২১৬ টাকা)।​বেড়েছে রুপার দামও:স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী:​২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা প্রতি ভরি (বেড়েছে ৩৫০ টাকা)।​২১ ক্যারেট রুপা: ৫,৪২৪ টাকা প্রতি ভরি (বেড়েছে ২৯২ টাকা)।​১৮ ক্যারেট রুপা: ৪,৬৬৬ টাকা প্রতি ভরি (বেড়েছে ২৩৪ টাকা)।​সনাতন পদ্ধতির রুপা: ৩,৪৯৯ টাকা প্রতি ভরি (বেড়েছে ১৭৫ টাকা)।​উল্লেখ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের (তেজাবী স্বর্ণ) দাম বাড়ার কারণেই মূলত দেশের বাজারে স্বর্ণ ও রুপার এই নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। মঙ্গলবার থেকেই সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা এই দরে অলংকার ক্রয়-বিক্রয় করবেন।

5 months আগে পড়ুন
বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুর
30 মার্চ, 2026

বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুর

বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ, তিন মাসে মৃত্যু ৭ শিশুরস্টাফ রিপোর্টারপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৮:২৪বরিশাল বিভাগজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রামক রোগ হাম। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে হামে আক্রান্ত হয়ে বিভাগে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ২০৬ শিশুর শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই সাম্প্রতিক সময়ে ঘটেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলা জেলায় হামের টিকার সংকট থাকলেও বরিশালসহ বিভাগের অন্যান্য পাঁচ জেলায় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।বরিশাল বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ গত তিন মাসে ১৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়েছে ৮৯ জন, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দেয়। সোমবার (৩০ মার্চ) সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ৩৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ রোধে তাদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থাও করা হয়েছে।গত শুক্রবার (২৭ মার্চ) বরিশালের বানারীপাড়া উপজেলার ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া সোমবার সকালে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা রহিমা তালুকদার বলেন, ‘সাত দিন আগে আমার ৯ মাসের কন্যাশিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জ্বর মনে হলেও পরে চিকিৎসকরা তা হাম বলে শনাক্ত করেন। এরপর অন্য শিশু রোগীদের কাছ থেকে আমার শিশুকে আলাদা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এখানকার চিকিৎসাসেবার মান মোটামুটি ভালো।’শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, শিশুদের হামের টিকা সাধারণত ৯ মাস বয়সে দেওয়া হয়। তবে বর্তমানে ৭ মাস বয়সের শিশুদেরও আক্রান্ত হতে দেখা যাচ্ছে। হাসপাতালে হামের টিকা পর্যাপ্ত রয়েছে এবং বেড সংকটও সমাধান করা হয়েছে। তিনি জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। রোগীর সঙ্গে একই ঘরে থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখা এবং টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন।

5 months আগে পড়ুন
নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে
30 মার্চ, 2026

নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতে

নিউমোনিয়ায় আক্রান্ত বাসদ নেতা রওশন আরা রুশো আইসিইউতেনিজস্ব প্রতিবেদক। আজকের পয়গাম প্রকাশ: ৩০ মার্চ ২০২৬বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড রওশন আরা রুশো নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা কমিউনিটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে ১০ লিটার/মিনিট রেটে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিন ধরনের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা চলছে।এদিকে আজ বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়ে কমরেড রওশন আরা রুশোকে দেখতে যান এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।দলীয় সূত্র জানায়, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।

5 months আগে পড়ুন
বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানা
28 মার্চ, 2026

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানা

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার, জরিমানাকুড়িগ্রাম প্রতিনিধি: আজকের পয়গাম কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত করে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে বিক্রি করছিলেন।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করে। পরে অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত পরিবারের ওপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তবে অভিযোগ অস্বীকার করেছেন এরশাদুল হকের পরিবার। তার ভাই হারুন অর রশিদ দাবি করেন, নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা হয়েছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত প্রশাসনকে বিষয়টি জানিয়েছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তেলের ড্রাম ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

5 months আগে পড়ুন
বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ
27 মার্চ, 2026

বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ

বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজচট্টগ্রাম ব্যুরোপ্রকাশিত: ১২:২১, ২৭ মার্চ ২০২৬দেশের জ্বালানি খাতে স্বস্তির খবর পাওয়া গেছে। আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় ২ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময়ের মধ্যেই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ট্যাংকারগুলো সময়মতো পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশে আমদানিকৃত এলএনজির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে এ সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার থেকে নির্ধারিত দুটি এলএনজি ট্যাংকার এখনো না পৌঁছানোয় বিকল্প উৎস থেকে এই সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।চট্টগ্রাম ব্যুরোপ্রকাশিত: ১২:২১, ২৭ মার্চ ২০২৬দেশের জ্বালানি খাতে স্বস্তির খবর পাওয়া গেছে। আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় ২ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময়ের মধ্যেই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ট্যাংকারগুলো সময়মতো পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশে আমদানিকৃত এলএনজির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে এ সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার থেকে নির্ধারিত দুটি এলএনজি ট্যাংকার এখনো না পৌঁছানোয় বিকল্প উৎস থেকে এই সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

5 months,1 week আগে পড়ুন
পদ্মা নদীতে বাস ডুবিসহ দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই
26 মার্চ, 2026

পদ্মা নদীতে বাস ডুবিসহ দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই

পদ্মা নদীতে বাস ডুবিসহ দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাইনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামঢাকা, ২৬ মার্চ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পদ্মা নদীতে বাস ডুবির ঘটনা ও দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা দুর্ঘটনাগুলো দেশের যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার সমন্বিত পরিণতি। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশের যোগাযোগ অবকাঠামো এখনো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ বলে তিনি আক্ষেপ করেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।পীর সাহেব চরমোনাই বলেন, আজ ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো দুর্বল। আধুনিক বিশ্বে এতো দুর্ঘটনা আর কোথাও ঘটে না। গত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকে এ অবস্থার দায় নিতে হবে।বৈঠকে গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, অতীতের সব সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণযোগাযোগ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট উপেক্ষা করতে হবে। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এ খাতের সব স্তরে বিশ্বমান নিশ্চিত করার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, বরং পদ্ধতিগত গণহত্যার শামিল।বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন, মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ।

5 months,1 week আগে পড়ুন
মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ
26 মার্চ, 2026

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহবরগুনা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া)।বুধবার মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

5 months,1 week আগে পড়ুন
সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন
25 মার্চ, 2026

সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন

সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীনআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: ২৫ মার্চ ২০২৬সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন (নবীন হাশেমি)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমান তিনি। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।বিমানবন্দর থেকে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।”এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নবীন হাশেমির অভিযোগ, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার কাছে থাকা ভিডিও মুছে ফেলতে বলা হয়, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, প্রবাস জীবন শেষে করোনাকালে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। কম দামে ভালো মানের পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের একটি অংশ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হতো বলেও জানান তিনি।এছাড়া তার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষ কাজ করেন। সরবরাহকারীরাও কম দামে পণ্য দেওয়ায় তারা প্রায় ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি করতে সক্ষম হন বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, পাশের একটি দোকানের মালিকসহ ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। সিন্ডিকেটের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়—এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার ভয়ভীতি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

5 months,1 week আগে পড়ুন
neexra