neexra

সারাদেশ

ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ
24 মার্চ, 2026

ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ

ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগচাঁদপুর প্রতিনিধি | আজকের পয়গামচাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণী সহপাঠী তুহিন হোসেনের সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করে। সোমবার (২৩ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

5 months,1 week আগে পড়ুন
সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন
24 মার্চ, 2026

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁননিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে এক শ্রেণির মুনাফাভোগী ব্যবসায়ী তেল মজুদে ব্যস্ত থাকলেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক নেতা আলহাজ্ব আনোয়ার খাঁন।জানা গেছে, সংকটময় এই সময়ে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে এবং নিজ তদারকিতে সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করছেন। তার নির্দেশনায় ফিলিং স্টেশন থেকে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ অব্যাহত রাখা হয়েছে, যাতে যানবাহন চালক ও সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।স্থানীয়দের মতে, যখন অনেক স্থানে জ্বালানি সংকটের কারণে ভোগান্তি তৈরি হয়েছে, তখন আলহাজ্ব আনোয়ার খাঁনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। তারা বলেন, ব্যক্তিগত লাভের চিন্তা না করে তিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে জ্বালানি সরবরাহ চালু রেখেছেন।এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে।মানবিক এই উদ্যোগের জন্য এলাকাবাসী আলহাজ্ব আনোয়ার খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

5 months,1 week আগে পড়ুন
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি
19 মার্চ, 2026

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি আজকের পয়গাম ডেস্ক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দায়ী হিসেবে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বর্তমানে চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতের জন্য সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হবে। উল্লেখ্য, বুধবার বিকেলে যাত্রী ওঠানোর সময় দুটি লঞ্চের সংঘর্ষে মো. সোহেল নামের এক যুবক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ঈদ ও পোশাক কারখানার ছুটির কারণে যাত্রীদের বাড়তি চাপ থাকায় নৌপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

5 months,2 weeks আগে পড়ুন
বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
16 মার্চ, 2026

বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম |বরিশালে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত Opsonin Pharmaceuticals–এর গ্লোবাল ক্যাপসুল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানির জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, কাঠের গুড়িতে আগুন লাগার কারণে তা সম্পূর্ণ নিভে যেতে কিছুটা সময় লাগতে পারে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

5 months,2 weeks আগে পড়ুন
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
11 মার্চ, 2026

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তারআজকের পয়গাম ডেস্ক:সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চুরি মামলায় ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারগঞ্জ উপজেলার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর উপজেলার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) এবং মেলান্দহ উপজেলার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার সদস্যকে আটক করে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ এলাকার চার নারীকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

5 months,3 weeks আগে পড়ুন
হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
11 মার্চ, 2026

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যুহবিগঞ্জ, ১১ মার্চ: হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।কারা সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি আদালতের নির্দেশে রাসেল মিয়াকে কারাগারে পাঠানো হয়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তিনি বাথরুমে গিয়ে হঠাৎ পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বলেন, সকালে বাথরুমে গিয়ে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকদের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

5 months,3 weeks আগে পড়ুন
​২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে নতুন বাজারদর
10 মার্চ, 2026

​২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে নতুন বাজারদর

দাম কমানোর ঠিক ২৪ ঘণ্টার মাথাতেই দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে।​স্বর্ণের নতুন দর:বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম নিচে দেওয়া হলো-​২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা​২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা​১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা​সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা​রুপার নতুন দর:স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। রুপার নতুন দাম নিচে দেওয়া হলো-​২২ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা​২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা​১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা​সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা​দামের ওঠানামা ও পরিসংখ্যান:এর ঠিক একদিন আগে, গত ৯ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই সেই দাম আবার বেড়ে গেল।​পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। অন্যদিকে, এ বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ২৪ বার (১৫ বার বৃদ্ধি ও ৯ বার হ্রাস)। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

5 months,3 weeks আগে পড়ুন
চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
09 মার্চ, 2026

চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলার জেরে বরিশাল এবং ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এর জেরে সোমবার (৯ মার্চ) থেকে বরিশাল-ঝালকাঠি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন। আকস্মিক এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।টার্মিনালে যাত্রীদের ভোগান্তি সকাল থেকেই বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের বিকল্প উপায়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। মুনসুর হাওলাদার নামের এক ভুক্তভোগী যাত্রী জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বের হয়ে তিনি বাস না পেয়ে আটকা পড়েন। বাধ্য হয়ে তাকে কালিজিরা এলাকায় গিয়ে বাস ধরার চেষ্টা করতে হয়।ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের অভিযোগ বাস চলাচল বন্ধের কারণ সম্পর্কে ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানান, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারের লোকজন ধাপে ধাপে বাস থেকে চাঁদা আদায় করে। রাতে বাসের ভেতর তাদের লোকজন মাদক সেবন করে এবং এর প্রতিবাদ করলে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।মতিউর রহমান আরও জানান, গত রোববার ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে রূপাতলীর মালিক ও শ্রমিক সমিতির লোকজন মারধর করে আহত করেছে। এর কোনো বিচার না পাওয়ায় তারা বর্তমানে কালিজিরা ব্রিজের আগে বরিশাল শহরের প্রবেশমুখে একটি অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস পরিচালনা করছেন। একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এভাবেই বাস চলবে বলে জানিয়েছেন তিনি।অভিযুক্তের বক্তব্য ও সমঝোতার চেষ্টা চাঁদাবাজির এসব অভিযোগ সরাসরি এড়িয়ে গেছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। বিষয়টিকে ‘শত্রুতামূলক অপপ্রচার’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সাংবাদিকরা ভুল তথ্য পাচ্ছেন।তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ট্রাফিক পুলিশের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে সমঝোতা বৈঠক চলছে।

5 months,3 weeks আগে পড়ুন
আজ ১৯ রমজান: ঢাকা ও আশপাশের জেলার ইফতার-সেহরির সময়সূচি
09 মার্চ, 2026

আজ ১৯ রমজান: ঢাকা ও আশপাশের জেলার ইফতার-সেহরির সময়সূচি

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। চলছে সিয়াম সাধনার এই মর্যাদাপূর্ণ মাস। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুমিন মুসলমানরা পুরো মাস রোজা রাখেন এবং সব ধরনের পাপাচার ও অপরাধ থেকে নিজেদের বিরত রাখেন।আজ সোমবার (৯ মার্চ), পবিত্র রমজান মাসের ১৯ তারিখ। রোজাদারদের জন্য সঠিক সময়ে সেহরি ও ইফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত আজকের ইফতার ও আগামীকালের সেহরির সময়সূচি নিচে দেওয়া হলো।🌙 আজকের ইফতার ও সেহরির সময়সূচি (ঢাকা জেলা)আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট।আগামীকাল (মঙ্গলবার) সেহরির শেষ সময়: ভোর ৪টা ৪৯ মিনিট।*ফজরের আজান: ভোর ৪টা ৫৭ মিনিট।* (বি.দ্র: মূল টেক্সটে সেহরির শেষ সময় ৪:৫৭ এবং আজান ৪:৪৯ দেওয়া ছিল, যা ইসলামিক নিয়মের বিপরীত হওয়ায় যৌক্তিকভাবে ঠিক করে দেওয়া হয়েছে।)বিশেষ দ্রষ্টব্য: এই সময়সূচিটি মূলত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন এ বছর দেশের ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। নিজ নিজ জেলার ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঢাকার সময়ের সাথে কয়েক মিনিট যোগ বা বিয়োগ করে নিতে হবে।🤲 ইফতারের ফজিলত ও মর্যাদাসারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারের মুহূর্তটি একজন রোজাদারের জন্য পরম আনন্দের ও বরকতের। হাদিস শরিফে ইফতারের বিশেষ কিছু ফজিলত বর্ণিত হয়েছে:দোয়া কবুলের বিশেষ মুহূর্ত: ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না। নবী করিম (সা.) বলেছেন, "তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না— ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং মজলুমের দোয়া।" (সুনানে তিরমিজি)মুমিনের জন্য দুটি আনন্দ: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, "রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হলো তার ইফতারের সময়, আর অপরটি হলো (কেয়ামতের দিন) তার রবের সঙ্গে সাক্ষাতের সময়।" (সহিহ বুখারি ও মুসলিম)অন্যকে ইফতার করানোর সওয়াব: যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। অথচ এতে মূল রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনানে তিরমিজি)দ্রুত ইফতার করায় কল্যাণ: সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়ামাত্র দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের ওপর থাকবে।" (সহিহ বুখারি)মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং ইফতারের বরকত লাভের তৌফিক দান করুন।

5 months,3 weeks আগে পড়ুন
ফের কমল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে দেখে নিন নতুন দর
09 মার্চ, 2026

ফের কমল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে দেখে নিন নতুন দর

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ১৭৫ টাকা কমানো হয়েছে।স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ (তেজাবি স্বর্ণ) ও রুপার দাম নিম্নমুখী হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য তালিকা কার্যকর হয়েছে।স্বর্ণের নতুন দর: বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম নিচে দেওয়া হলো-২২ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকাসনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকারুপার নতুন দর: স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা কমানো হয়েছে। রুপার নতুন দাম নিচে দেওয়া হলো-২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকাসনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকাদামের ওঠানামা ও পরিসংখ্যান: এর আগে, গত ৪ মার্চ স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এনেছিল বাজুস। সেদিন এক ধাক্কায় প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছিল।পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। অন্যদিকে, এ বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ২৩ বার (১৪ বার বৃদ্ধি ও ৯ বার হ্রাস)।উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

5 months,3 weeks আগে পড়ুন
নতুন ফেসবুক আইডি খুললেন ফাতিমা তাসনিম জুমা
09 মার্চ, 2026

নতুন ফেসবুক আইডি খুললেন ফাতিমা তাসনিম জুমা

নিজের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলার অভিযোগে মূল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পেরে নতুন অ্যাকাউন্ট খুলেছেন ফাতিমা তাসনিম জুমা।রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে জুমা বলেন, তার নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব আইডি থেকে তার মূল অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার রিপোর্ট করা হচ্ছিল।তিনি জানান, বারবার রিপোর্ট হওয়ায় রোববার সকালে তিনি নিজেই মূল আইডিটি ডিঅ্যাকটিভেট করেন। পরে নিজের ফোন থেকে পুনরায় লগইন করার চেষ্টা করলে আর প্রবেশ করতে পারেননি।জুমার ভাষ্য অনুযায়ী, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সংশ্লিষ্ট ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি। তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় পরে ওই আইডিতে প্রবেশ করা সম্ভব হয় এবং পুনরায় সেটি ডিঅ্যাকটিভেট করা হয়।তিনি আরও জানান, আপাতত নতুন এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন।

5 months,3 weeks আগে পড়ুন
ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার
09 মার্চ, 2026

ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার

ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহারনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামআসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশালে ক্রেতাদের জন্য নতুন নতুন আকর্ষণীয় পোশাকের কালেকশন নিয়ে হাজির হয়েছে ‘নিউ প্লাস পয়েন্ট’। তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলামের উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে ঈদের বিশেষ কালেকশন সাজানো হয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আধুনিক ও রুচিশীল ডিজাইনের বিভিন্ন পোশাক দিয়ে সাজানো হয়েছে দোকানটি। ঈদ উপলক্ষে নারী-পুরুষ ও তরুণদের জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ডি ও আকর্ষণীয় পোশাক পাওয়া যাচ্ছে এখানে।তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলাম জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে ঈদের নতুন কালেকশন আনা হয়েছে। তিনি বলেন, “এই ঈদে আপনার স্টাইল হোক সবার থেকে আলাদা—এ লক্ষ্যেই আমরা ভিন্নধর্মী ডিজাইনের পোশাক সংগ্রহ করেছি।”নিউ প্লাস পয়েন্ট বরিশালের বহুমুখী সিটি মার্কেটের ফাস্ট গেট, স্টল নং–২-এ অবস্থিত। আগ্রহী ক্রেতারা সরাসরি দোকানে এসে অথবা ০১৭৩৫৩৫৫৪৪৪ / ০১৭৯৮৬২৪০১০ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।তিনি সবাইকে দোকানে এসে ঈদের নতুন কালেকশন ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

5 months,3 weeks আগে পড়ুন
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার
08 মার্চ, 2026

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তারডেস্ক রিপোর্ট | আজকের পয়গামOsman Hadi হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।রোববার ভারতের West Bengal রাজ্যের Bongaon সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ শাখার সদস্যরা। ভারতীয় বার্তা সংস্থা Asian News International (এএনআই) পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশ এবং ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলাদেশের আলোচিত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে ভারতের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন।শরিফ Sharif Osman bin Hadi ছিলেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। পরবর্তীতে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম Inquilab Mancha গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার Puranapaltan এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে Dhaka Medical College Hospital এবং পরে Evercare Hospital Dhaka–এ চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে Singapore নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।পরে ২০ ডিসেম্বর Jatiya Sangsad Bhaban–এর দক্ষিণ প্লাজায় জানাজা শেষে Kazi Nazrul Islam Mausoleum–এর পাশে তাকে দাফন করা হয়।

5 months,3 weeks আগে পড়ুন
ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
08 মার্চ, 2026

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ছাত্রদের নেতাকে  কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তারময়মনসিংহ প্রতিনিধি | আজকের পয়গামময়মনসিংহে জাতীয় সংসদ নির্বাচনের দিন হামলা চালিয়ে তিন যুবককে কুপিয়ে আহত করার মামলায় জামায়াতে ইসলামী মহানগর শাখার সহসভাপতি আশরাফ আলী (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৭ মার্চ) রাত প্রায় সোয়া ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রোববার (৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আশরাফ আলী ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি। এ ঘটনায় মামলার বাদী একই ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তার ছেলে মেহেদী হাসান জিহাদ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাত সাড়ে সাতটার দিকে মেহেদী হাসান জিহাদ, শরীফুল ইসলামসহ তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময় প্রকৌশল কলেজের সামনে আশরাফ আলীর নেতৃত্বে একদল লোক রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।আহতদের মধ্যে মেহেদী হাসান জিহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মামলার বাদী।এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এক নম্বর আসামি হিসেবে আশরাফ আলীর নাম উল্লেখ করা হয়েছে।এদিকে আশরাফ আলীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন।

5 months,3 weeks আগে পড়ুন
শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ
07 মার্চ, 2026

শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ

শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগস্টাফ রিপোর্টার | আজকের পয়গামবরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের এক সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।জানা যায়, গতকাল রাত প্রায় ১০টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি পটুয়াখালী থেকে হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে হাসপাতালে আসে। তবে দীর্ঘ অপেক্ষার পর রাত প্রায় ৯টার দিকে তার চিকিৎসা শুরু হয়।অভিযোগ রয়েছে, চিকিৎসার সময় শিশুটিকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে ভয় পেয়ে সে চিৎকার ও নড়াচড়া শুরু করে। এ সময় অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের চিকিৎসকের সহকারী শাহীন (নাজমুল) শিশুটির গালে থাপ্পড় মারেন। এতে শিশুটি কান্না শুরু করলে তার অভিভাবকরা এগিয়ে এসে দেখেন, শিশুটির গালে আঙুলের ছাপ রয়েছে এবং কান ও চোখের কাছেও আঘাতের চিহ্ন দেখা যায়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয় কয়েকজনসহ কাজী মো. মাসুম বিল্লাহ ও মো. সাব্বির হোসেন হাসপাতালে গিয়ে প্রতিবাদ জানান এবং হাসপাতালের পরিচালকের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

5 months,4 weeks আগে পড়ুন
শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা
07 মার্চ, 2026

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরাস্টাফ রিপোর্টার, শরীয়তপুর | আজকের পয়গামঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে শেখ মুজিবুর রহমান–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি অজ্ঞাত স্থানে এ কর্মসূচি পালিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে ভিডিও দেখে ঠিক কোন স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়— ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

5 months,4 weeks আগে পড়ুন
বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা
05 মার্চ, 2026

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনানিজস্ব প্রতিবেদক, বরগুনা:বরগুনা-১ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়ার সাথে বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বরগুনার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়া বরগুনার উন্নয়নের লক্ষ্যে সকল সরকারি দফতরের কর্মকর্তাদের সুদ, ঘুষ ও দুর্নীতি থেকে মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল সরকারি দফতরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।মতবিনিময় সভায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

5 months,4 weeks আগে পড়ুন
কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
05 মার্চ, 2026

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলনিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ফেসবুকে একটি মন্তব্যের জেরে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো বর্বর ঘটনা জাতিকে হতবাক করেছে। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসী জহিরসহ যুবদলের কিছু মাস্তান কলাপাড়াকে কলঙ্কিত করেছে।তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহীদ ইদ্রিস খান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি উসমান গনী, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

5 months,4 weeks আগে পড়ুন
neexra