neexra

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 মার্চ 2026, 07:19 অপরাহ্ন পঠিত: 59 বার
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজকের পয়গাম ডেস্ক: আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কড়াইল বস্তির সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে ১০ মার্চ বগুড়ায় একই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে ওই সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নির্ধারিত কর্মসূচিটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো কর্মসূচি রাখছেন না।
সরকারের এ উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra