neexra

বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ

Md Ahad Hossain Rakib, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27 মার্চ 2026, 03:39 অপরাহ্ন পঠিত: 50 বার
বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ
ছবি: সংগৃহীত

বড় সুসংবাদ: ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২:২১, ২৭ মার্চ ২০২৬
দেশের জ্বালানি খাতে স্বস্তির খবর পাওয়া গেছে। আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় ২ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময়ের মধ্যেই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ট্যাংকারগুলো সময়মতো পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে আমদানিকৃত এলএনজির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে এ সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার থেকে নির্ধারিত দুটি এলএনজি ট্যাংকার এখনো না পৌঁছানোয় বিকল্প উৎস থেকে এই সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra