neexra

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 মে 2026, 07:06 পূর্বাহ্ন পঠিত: 45 বার
দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশ : ০৮ মে ২০২৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে তার নিজ এলাকায় পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই প্রবীণ আলেমের দ্বিতীয় বিয়ের খবর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি স্থানীয় কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের কন্যা। তিনি পরিবারের পাঁচ বোনের মধ্যে বড়।
জানা গেছে, কনে আমাতুর রহমানও পূর্বে বিবাহিত ছিলেন। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন। সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অন্যদিকে আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সেই সংসারে তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পারিবারিক ও ধর্মীয় রীতি অনুসরণ করেই এই নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া’র প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra