neexra

প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22 এপ্রি. 2026, 09:12 অপরাহ্ন পঠিত: 24 বার
প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রবাস জীবনে পা রাখছেন সাকিল আহমদ, বরিশালে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, বরিশাল:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের আওতাধীন বিসিসি ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ সাকিল আহমদের প্রবাস জীবন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সাকিল আহমদের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর প্রবাস জীবন সফল ও কল্যাণময় হওয়ার কামনা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও তিনি যেন দেশ, জাতি ও দ্বীনের খেদমতে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন।
শেষে সাকিল আহমদের সুস্থতা, নিরাপত্তা ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহ তাআলার নিকট তাঁর রিজিক, কর্ম ও জীবনে বরকত কামনা করা হয়।
দোয়া ও শুভকামনায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra