neexra

জাতীয়

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত
28 মার্চ, 2026

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামচলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে।এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করবেন।নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দৈনিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করবেন বলে সভায় জানানো হয়।

3 weeks,4 days আগে পড়ুন
নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
27 মার্চ, 2026

নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহআন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গামর‍্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শপথ অনুষ্ঠানে শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় কালো নেপালি টুপি এবং চোখে সানগ্লাস—যা তার স্বতন্ত্র স্টাইলকেই সামনে নিয়ে আসে। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা নেপালের জন্য তার নেতৃত্ব নতুন প্রত্যাশা তৈরি করেছে।গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাধেসি নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম নেতা হিসেবে তিনি দেশটির শীর্ষ পদে বসলেন।বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সময়কার সহিংসতার তদন্ত বাস্তবায়ন করা। দীর্ঘদিনের বেকারত্ব, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দায়িত্ব নিয়েছেন শাহ।ভারত ও চীনের মাঝে অবস্থিত নেপালে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়। ১৯৯০ সালের পর থেকে একাধিক সরকার এলেও খুব কমই পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। ফলে বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন সরকার কতটা স্থিতিশীলতা আনতে পারে—সেদিকেই এখন নজর সবার।

3 weeks,4 days আগে পড়ুন
স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাইকমিশনে প্রবাসীদের আবেগঘন আয়োজন
27 মার্চ, 2026

স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাইকমিশনে প্রবাসীদের আবেগঘন আয়োজন

স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাই কমিশনে আবেগঘন পরিবেশ — বশির ইবনে জাফরমালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংগীত বাজতে থাকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা একই কাতারে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে তা শোনেন।লেখক বশির ইবনে জাফর তার অনুভূতি প্রকাশ করে বলেন, সেই মুহূর্তে মনে হচ্ছিলো প্রবাসের পুরো আকাশ যেন লাল-সবুজের রঙে সেজেছে। বাতাসে ভেসে আসছিলো— “মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে।” ক্ষণিকের জন্য যেন মালয়েশিয়ায় একখণ্ড অখণ্ড বাংলাদেশ ফিরে এসেছিল।তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচার আমলে এভাবে স্বাধীনতা দিবসের আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ তারা কখনো পাননি। এমনকি কোনো দাবি-দাওয়ার আওয়াজ উঠলে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রবাসেও হামলা-মামলার হয়রানির অভিযোগ ছিল।এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের একটি আয়াত স্মরণ করেন— “আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন” (সূরা আলে ইমরান: ২৬)।তিনি বলেন, যে স্বৈরাচারী শাসনব্যবস্থার ভুক্তভোগী তারা ছিলেন, সেই শাসনের প্রধানই আজ দেশছাড়া—এ বিষয়টি তাদের মধ্যে ভিন্ন এক অনুভূতির জন্ম। 

3 weeks,5 days আগে পড়ুন
আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম
23 মার্চ, 2026

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দামআজকের পয়গাম ডেস্কআন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরপরই বৈশ্বিক তেলের বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।সোমবার (২৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৮ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এটি ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকেতের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসছে বলে ধারণা করা হচ্ছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমলে জ্বালানি তেলের দামে আরও স্বস্তি ফিরতে পারে।

4 weeks,1 day আগে পড়ুন
এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা
10 মার্চ, 2026

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তানিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (HVAC) সিস্টেম ট্রেনিং’। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণটি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।তবে যে প্রকল্পের আওতায় এসব কর্মকর্তা প্রশিক্ষণে যাচ্ছেন, সেই প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে জানা গেছে। প্রকল্পটির ব্যয় ইতোমধ্যে দুই দফা বাড়িয়ে ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।এদিকে যে এইচভিএসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন, পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বলা হয়েছে— সেই সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।এছাড়া সফরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক রয়েছেন, যার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। আরও যেসব কর্মকর্তা সফরে যাচ্ছেন, তাদের কেউই সরাসরি হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত নন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।নথিপত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ডানহাম-বুশ আট কর্মকর্তার সফরের যাবতীয় ব্যয় বহন করবে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সিস্টেম সরবরাহ করে থাকে এবং বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের সিস্টেম সরবরাহ করেছে।বিশেষজ্ঞদের মতে, সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা ভবিষ্যতে সরবরাহকৃত যন্ত্রপাতির মান মূল্যায়নে প্রভাব ফেলতে পারে।উল্লেখ্য, ২০১৯ সালে সরকার দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করে। শুরুতে প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে কয়েক দফা সময় ও ব্যয় বাড়িয়ে সর্বশেষ মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে এখনও প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক নয় বলে আইএমইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রকল্পের আওতায় যেসব হাসপাতালে কাজ চলছে সেগুলো হলো—ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

1 month,1 week আগে পড়ুন
কাতার থেকে এলএনজির কার্গো জাহাজ বাংলাদেশের পথে
07 মার্চ, 2026

কাতার থেকে এলএনজির কার্গো জাহাজ বাংলাদেশের পথে

কাতার থেকে এলএনজির কার্গো জাহাজ বাংলাদেশের পথেআজকের পয়গাম ডেস্কপ্রকাশ: ৭ মার্চ ২০২৬আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই কার্গো জাহাজ পাঠাতে শুরু করেছে Qatar। এর মধ্যে একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।শনিবার (৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম Bloomberg-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, Iran–সংক্রান্ত আঞ্চলিক সংঘাতের প্রভাবে নজিরবিহীন ‘ফোর্স ম্যাজেউর’ ঘোষণা এবং জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর কাতার আবারও এলএনজি রপ্তানি শুরু করেছে। এরই অংশ হিসেবে একটি চালানের গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে।জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ মার্চ) কাতারের Ras Laffan Industrial City এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজটির ড্রাফট লেভেল বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে এতে এলএনজি বোঝাই করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ‘লেব্রেথাহ’ নামের জাহাজটি শুক্রবার রাস লাফান টার্মিনাল ত্যাগ করেছে এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে চলতি সপ্তাহের শুরুতে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি কার্গো জাহাজে পণ্য বোঝাই করা হয়েছিল, যা বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে।তবে এসব চালান শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের বড় অংশ যে কৌশলগত Strait of Hormuz দিয়ে পরিবাহিত হয়, চলমান আঞ্চলিক সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল সেখানে বাধাগ্রস্ত হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘লেব্রেথাহ’ জাহাজটিকে সাময়িকভাবে ভাসমান গুদাম হিসেবেও ব্যবহার করা হতে পারে।

1 month,2 weeks আগে পড়ুন
আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান
06 মার্চ, 2026

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বাননিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে। তিনি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আজান, কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন এবং সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

1 month,2 weeks আগে পড়ুন
হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
04 মার্চ, 2026

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধভারতে হোলি উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল।তিনি জানান, হোলি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব, যা বসন্ত, প্রেম ও রঙের উৎসব হিসেবে পরিচিত। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা আজ পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী যান চলাচল হয়নি।তবে বাংলাদেশ অংশে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম—যেমন পণ্য লোড-আনলোড—স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিক নিয়মে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

1 month,2 weeks আগে পড়ুন
উচ্চ আদালতের আদেশে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন।
03 মার্চ, 2026

উচ্চ আদালতের আদেশে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন।

হাইকোর্টে জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন বিষয়ক রুল জারিআজকের পয়গাম ডেস্ক: হাইকোর্ট মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলের জবাব আগামী চার সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।রুলটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম-এর বেঞ্চ জারি করেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।আদালতের রুলে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষরা রুলের জবাব দেবে, এরপর আদালত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শুনানি নির্ধারণ করবে।

1 month,2 weeks আগে পড়ুন
জনগণের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
28 ফেব., 2026

জনগণের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীরনিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএমপ্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর শাপলা হলে আয়োজিত এক সভায় তিনি এ মতবিনিময় করেন।সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারা এই সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই সফল হবে, যখন সবাই পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, “এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা—জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লিখিত এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।দেশের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ বোধ করে। সবাই মিলে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় দেশ ও রাষ্ট্রের স্বার্থে দাপ্তরিক গোপনীয়তা বজায় রাখা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন প্রজাতন্ত্রের কর্মচারীদের।সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। সভায় কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1 month,3 weeks আগে পড়ুন
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী
27 ফেব., 2026

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রীবরিশাল প্রতিনিধি:গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় গঠনের সময় তথ্যপ্রযুক্তি নির্ভর গণমাধ্যমের বিস্তার ছিল না। বর্তমানে প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে খাপ খাওয়াতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন জরুরি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1 month,3 weeks আগে পড়ুন
নারী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র: নরসিংদীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
27 ফেব., 2026

নারী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র: নরসিংদীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ

নারী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র: নরসিংদীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬নরসিংদী জেলার মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা।শুক্রবার বিকালে রাজধানীতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, “নারী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”—এই স্লোগান সামনে রেখে তারা দাবি জানান, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।বক্তারা আরও বলেন, নরসিংদীর মাধবদীতে সংঘটিত নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে।বিক্ষোভ মিছিল থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণের।উল্লেখ্য, নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ইতোমধ্যে পৃথক কর্মসূচি পালন করেছে।

1 month,3 weeks আগে পড়ুন
পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবি
25 ফেব., 2026

পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবি

পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবিস্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়— যা দেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন দেশের রাজধানীতে এত সংখ্যক সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ও মর্মান্তিক।তিনি অভিযোগ করেন, এ নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত এখনো সম্পন্ন হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং কী স্বার্থে এ বর্বরতা সংঘটিত হয়েছে— তা আজও জাতির সামনে পরিষ্কার নয়।চরমোনাই পীর বলেন, ঘটনার বহু বছর পার হয়ে গেলেও প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়নি। আর সময়ক্ষেপণ না করে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।তিনি পিলখানায় নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষর করেন।

1 month,3 weeks আগে পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল — নাহিদ ইসলাম
25 ফেব., 2026

পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল — নাহিদ ইসলাম

পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল — নাহিদ ইসলামঅনলাইন ডেস্ক | আজকের পয়গামপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬বিরোধীদলীয় চিফ হুইপ ও নাহিদ ইসলাম দাবি করেছেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অংশ হিসেবে ভারতের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থান পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ২০০৮ সালে ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তিনি আরও বলেন, দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত মর্মান্তিক। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন–এর এক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে। এ কারণে রাষ্ট্রপতির পদে থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, রাষ্ট্রপতির সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করা হয়েছে বলে এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

1 month,3 weeks আগে পড়ুন
এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ, সর্বনিম্ন কত ও সর্বোচ্চ কত টাকা
25 ফেব., 2026

এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ, সর্বনিম্ন কত ও সর্বোচ্চ কত টাকা

এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ, সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২,৮০৫ টাকাআজকের পয়গাম ডেস্কপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।ফিতরার নির্ধারিত হারসভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর বা পনির দিয়ে ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত পরিমাণ ও বাজারমূল্য অনুযায়ী হার হলো—গম/আটা: অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) — ১১০ টাকাযব: ১ সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) — ৫৯৫ টাকাখেজুর: ১ সা’ — ২,৪৭৫ টাকাকিসমিস: ১ সা’ — ২,৬৪০ টাকাপনির: ১ সা’ — ২,৮০৫ টাকাকমিটি জানায়, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।স্থানীয় বাজারমূল্য অনুযায়ী আদায় করা যাবেমুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত পণ্যের যে কোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামের পার্থক্য থাকায় স্থানীয় খুচরা বাজারমূল্য অনুযায়ী প্রদান করলেও ফিতরা আদায় হবে।সভায় ইসলামিক ফাউন্ডেশনের আলেম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1 month,4 weeks আগে পড়ুন
রাত ৮টার পর চলাচল নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে লাঠিপেটা ঘিরে বিতর্ক
24 ফেব., 2026

রাত ৮টার পর চলাচল নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে লাঠিপেটা ঘিরে বিতর্ক

রাত ৮টার পর চলাচল নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে লাঠিপেটা ঘিরে বিতর্কস্টাফ রিপোর্টার | আজকের পয়গামসোহরাওয়ার্দী উদ্যান দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত— এমন অভিযোগ নগরবাসীর মধ্যে বহুদিনের। দিনের বেলাতেও এখানে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের গাঁজা সেবন করতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। আর রাত নামলেই মাদকসেবন, ধূমপান ও অসামাজিক কার্যকলাপের কারণে পরিবেশ অসহনীয় হয়ে ওঠে।টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত বিস্তৃত এলাকায় রাতে চলাফেরার স্বাভাবিক পরিবেশ থাকে না। গাঁজা, বিড়ি, প্রস্রাব ও মাদকের দুর্গন্ধে পরিবেশ বিরক্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে ঘুরতে আসা দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন।এ ধরনের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় টেলিভিশন ও গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরকার সম্প্রতি রাত ৮টার পর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে চলাফেরা ও সমাগম সীমিত করার নির্দেশনা জারি করেছে— যা অনেকের মতে একটি ইতিবাচক উদ্যোগ।গত রাতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালানোর সময় দায়িত্বরত ডিসি মাসুদ একটি শিক্ষার্থীকে উদ্যানে অবস্থান করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। আইন অনুযায়ী বিধিনিষেধ কার্যকর থাকায় জবাবদিহিতা চাওয়া প্রশাসনের এখতিয়ারভুক্ত বিষয়।তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থীর উত্তর দেওয়ার ভঙ্গি ও আচরণে উদাসীনতা লক্ষ্য করা যায়। পরে পুলিশ তাকে লাঠিপেটা করে বলে অভিযোগ ওঠে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণও প্রশ্নের মুখে পড়েছে।ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ পুলিশি ব্যবহারের সমালোচনা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন— সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় উদ্যানে অবস্থান করার কারণ কী।জননিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ বজায় রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

1 month,4 weeks আগে পড়ুন
ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির হাতছানি: ১২ দিনের মহোৎসবের সুযোগ!
23 ফেব., 2026

ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির হাতছানি: ১২ দিনের মহোৎসবের সুযোগ!

আসন্ন ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে এক দীর্ঘ ছুটির আনন্দ। যদিও ক্যালেন্ডার অনুযায়ী ঈদের মূল ছুটি পাঁচ দিনের, তবে শবে কদর ও স্বাধীনতা দিবসের ছুটির সমন্বয়ে এটি এক দীর্ঘ অবকাশে রূপ নিতে পারে।১. ঈদের মূল পাঁচ দিনের ছুটি২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে সরকার ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত করেছে।২. ছুটি বেড়ে যেভাবে সাত দিন হতে পারেঈদের ছুটির ঠিক আগেই রয়েছে পবিত্র শবে কদরের ছুটি। ক্যালেন্ডার অনুযায়ী:১৭ মার্চ (মঙ্গলবার): শবে কদরের সরকারি ছুটি।১৮ মার্চ (বুধবার): এই দিনটি অফিস চলাকালীন দিন।১৯ - ২৩ মার্চ: ঈদের ছুটি।যদি কোনো সরকারি চাকুরিজীবী মাঝের একদিন অর্থাৎ ১৮ মার্চ (বুধবার) নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।৩. ১০ বা ১২ দিনের ‘মেগা ভ্যাকেশন’ যেভাবে সম্ভবঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ক্যালেন্ডারে যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ছুটি। একটু কৌশলী হলে এই ছুটি অবিশ্বাস্য লম্বা করা সম্ভব:২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার): এই দুই দিন অফিস।২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা দিবসের ছুটি।২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি।হিসাবটি লক্ষ্য করুন:যদি কেউ ১৮ মার্চের পাশাপাশি ঈদের পর ২৪ ও ২৫ মার্চ ছুটি নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত একটানা ১২ দিনের একটি লম্বা ছুটি কাটাতে পারবেন। আর যদি কেউ শুধুমাত্র ২৪ ও ২৫ মার্চ ছুটি নেন, তবে ঈদের পাঁচ দিনসহ টানা ১০ দিনের ছুটি নিশ্চিত হবে।এক নজরে ছুটির ক্যালেন্ডার:তারিখদিনছুটির কারণ১৭ মার্চমঙ্গলবারশবে কদর১৮ মার্চবুধবারনৈমিত্তিক ছুটি (সম্ভাব্য)১৯-২৩ মার্চবৃহস্পতি-সোমঈদুল ফিতর২৪-২৫ মার্চমঙ্গল-বুধনৈমিত্তিক ছুটি (সম্ভাব্য)২৬ মার্চবৃহস্পতিবারস্বাধীনতা দিবস২৭-২৮ মার্চশুক্র-শনিসাপ্তাহিক ছুটিএই দীর্ঘ ছুটির সুযোগে অনেকেই গ্রামের বাড়ি যাওয়া বা পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে পারেন। তবে মনে রাখতে হবে, শবে কদর ও ঈদের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে একদিন এদিক-ওদিক হতে পারে।

1 month,4 weeks আগে পড়ুন
নির্বাচন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে সমালোচনা, জনমনে প্রশ্ন
23 ফেব., 2026

নির্বাচন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে সমালোচনা, জনমনে প্রশ্ন

নির্বাচন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে সমালোচনা, জনমনে প্রশ্নবিশেষ বিশ্লেষণ: শরিফুল ইসলাম রিয়াদঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও অসন্তোষ প্রকাশ পাচ্ছে। সমালোচকদের দাবি, লিয়াঁজো, সমঝোতা ও ভাগবাটোয়ারার মাধ্যমে জাতিকে নির্বাচনের নামে বিভ্রান্ত করা হয়েছে।প্রথমদিকে নির্বাচনকে “সিলেকশন” বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। পরে এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান নাসির পাটোয়ারী। একই ধরনের মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ, যিনি চারদিকে সমঝোতার রাজনীতি চলছে বলে অভিযোগ করেন।সমালোচনায় বলা হচ্ছে, আলোচিত “জুলাই সনদ” প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার বিষয়ে বিলম্ব করছে এবং শপথ গ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমে বিএনপি সংস্কারের শপথ না নিলে শপথ নেবে না বলে জানালেও পরে স্বল্প সময়ের মধ্যে তারা শপথ গ্রহণ করে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলের ভূমিকা, রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর বিরোধী রাজনৈতিক ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

1 month,4 weeks আগে পড়ুন
neexra