neexra

ইসরাইলের বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নারী নিহত

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 এপ্রি. 2026, 09:36 অপরাহ্ন পঠিত: 53 বার
ইসরাইলের বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নারী নিহত
ছবি: সংগৃহীত

ইসরাইলের বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নারী নিহত
নিজস্ব সংবাদদাতা:
লেবানন-এর রাজধানী বৈরুত-এ ইসরাইলি বিমান হামলায় দিপালী নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
শুক্রবার বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ভয়াবহ এয়ার স্ট্রাইকে তিনি নিহত হন।
নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস সূত্রে জানা গেছে, তার মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিবেশীদের বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra