neexra

আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: ডা. শফিকুর রহমান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15 মে 2026, 11:42 অপরাহ্ন পঠিত: 54 বার
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া কোনো চুক্তি সম্পর্কে জামায়াতে ইসলামীকে জানানো হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জামায়াতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের সঙ্গে একটি শব্দও আলোচনা করা হয়নি।”

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারাজ উদ্যোগকে জামায়াত স্বাগত জানায়। তবে তিস্তার স্বার্থ বিসর্জন দিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়। তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, তাদের দল গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং সব নির্বাচনে অংশ নিতে চায়। তবে সাম্প্রতিক উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায়কে উপেক্ষা করা উচিত নয়। জনগণের মতামত বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এসময় বর্তমান সরকারের বিভিন্ন প্রশাসনিক নিয়োগ নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra