ঈদুল আজহায় ৭ দিনের ছুটি, একদিনের সরকারি ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন
ঈদুল আজহায় ৭ দিনের ছুটি, একদিনের সরকারি ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির সমন্বয়ে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।
সরকার জানিয়েছে, ছুটির সময় জরুরি পরিষেবাগুলো চালু থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিযোগাযোগ, ইন্টারনেটসহ সংশ্লিষ্ট কার্যক্রম।
এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরাও এ ছুটির আওতার বাইরে থাকবেন।
এদিকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। বিচার বিভাগের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পাশাপাশি শিল্প-কারখানার ছুটির বিষয়ে সিদ্ধান্ত দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে প্রয়োজনীয় কিছু খাত এই ছুটির বাইরে থাকবে।