neexra

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 মে 2026, 06:36 অপরাহ্ন পঠিত: 51 বার
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: আজকের পয়গাম 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, জনস্বার্থে কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা। এছাড়া ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
চিকিৎসা খাতও ছুটির বাইরে থাকবে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।
এদিকে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। বিচার বিভাগের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra