neexra

নওগাঁ সীমান্তে পাল্টা ফায়ারে থামল উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19 মে 2026, 02:38 অপরাহ্ন পঠিত: 31 বার
নওগাঁ সীমান্তে পাল্টা ফায়ারে থামল উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি
ছবি: সংগৃহীত

নওগাঁ সীমান্তে পাল্টা ফায়ারে থামল উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: আজকের পয়গাম 

নওগাঁ সীমান্তে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে পাল্টা ফায়ারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪৮ এর অধিনায়ক জানান, ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra