সাংবাদিক এম. মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া
সাংবাদিক এম. মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া
বরিশাল প্রতিনিধি: দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজের পর নগরীর চাঁদমারি এলাকায় সংগঠনটির মহানগর কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহানগর সাধারণ সম্পাদক গাজী ত্বলহা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এতে মরহুম সাংবাদিক এম. মিরাজ হোসাইনের বড় ছেলে মাহিমুল হাসান এমদাদ এবং পরিবারের সদস্য জিহাদ ও রোহান উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে সাংবাদিক এম. মিরাজ হোসাইনের কর্মময় জীবন ও সংবাদজগতে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁর নেক আমল কবুল, ভুল-ত্রুটি ক্ষমা এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।
পরে মরহুমের রুহের মাগফিরাত, কবরের প্রশান্তি ও জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাজী ত্বলহা আজাদ।