neexra

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 এপ্রি. 2026, 01:06 অপরাহ্ন পঠিত: 82 বার
জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
স্টাফ রিপোর্টার | সিরাজগঞ্জ | ২১ এপ্রিল ২০২৬
জামায়াতের সংসদ সদস্য আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে করা একটি মানহানির মামলায় এই পরোয়ানা জারি করা হয়।
এর আগে আদালত আমির হামজাকে ১৯ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে বলা হয়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আলোচনা চলাকালে মন্ত্রী টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমির হামজা।
এই ঘটনার পর তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra