neexra

সরকারি দায়িত্ব শেষে মাদ্রাসার শিক্ষকতায় ফিরলেন সাবেক ধর্ম উপদেষ্টা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23 এপ্রি. 2026, 09:42 অপরাহ্ন পঠিত: 47 বার
সরকারি দায়িত্ব শেষে মাদ্রাসার শিক্ষকতায় ফিরলেন সাবেক ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সরকারি দায়িত্ব শেষে মাদ্রাসার শিক্ষকতায় ফিরলেন সাবেক ধর্ম উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম 
সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আবারও নিজের মূল পেশা শিক্ষকতায় ফিরে গেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বর্তমানে তিনি চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া (জিরি মাদরাসা)-তে নিয়মিত পাঠদান করছেন।
জানা গেছে, তিনি সপ্তাহে দুইদিন দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর সমমান) বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষককে ফিরে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, “হুজুরের ক্লাস শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি বাস্তব জীবনের বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একজন শিক্ষক হিসেবে তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—এটা আমাদের জন্য গর্বের।”
প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব বলেন, “২০২১ সাল থেকে তিনি এখানে শিক্ষকতা করছেন। উপদেষ্টার দায়িত্বে থাকাকালে নিয়মিত ক্লাস নিতে পারেননি, তবে এখন আবার শিক্ষার্থীদের মাঝে ফিরে আসা আমাদের জন্য গর্বের বিষয়।”
নিজের অনুভূতি প্রকাশ করে ড. খালিদ হোসেন বলেন, “শিক্ষকতাই আমার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে এসে আবার শিক্ষার্থীদের মাঝে থাকতে পেরে আমি আনন্দিত। বাকি সময়টুকু শিক্ষার সঙ্গেই কাটাতে চাই।”
উল্লেখ্য, দেশের ক্রান্তিকালীন সময়ে তিনি ধর্মবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় হাজিদের উদ্বৃত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ ব্যাপক প্রশংসা পায়। বর্তমানে তিনি ইতিহাস ও হাদিস শাস্ত্র পড়ানোর পাশাপাশি ইসলামি জ্ঞানচর্চায় অবদান রেখে চলেছেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra