neexra

সারাদেশ

সবজিতে স্বস্তি, মাছ-মুরগি-ডিমে অস্বস্তি
04 সেপ্টে., 2026

সবজিতে স্বস্তি, মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

সবজিতে স্বস্তি, মাছ-মুরগি-ডিমে অস্বস্তিস্টাফ রিপোর্টাররাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমায় ক্রেতাদের মধ্যে সামান্য স্বস্তি ফিরলেও মাছ, মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি নেই। এর মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোয় নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের ওপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় পেঁয়াজের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে। তবে কয়েকটি সবজি এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।অন্যদিকে মাছের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে।মুরগির বাজারেও দাম কমেনি। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি।এদিকে সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।তবে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মজুতদারি, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ, মুরগি, ডিম ও ভোজ্যতেলের বাড়তি দামে সাধারণ মানুষের বাজারের চাপ এখনো কমেনি। ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম স্থিতিশীল রাখতে কার্যকর বাজার নজরদারির দাবি জানিয়েছেন।

5 hours,47 minutes আগে পড়ুন
সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২
03 সেপ্টে., 2026

সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২নিজস্ব প্রতিবেদকদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের একজন করে রয়েছেন।চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা ও ঢাকা বিভাগ।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

17 hours,24 minutes আগে পড়ুন
তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা
03 সেপ্টে., 2026

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকাঅর্ধেক ঋণ, অর্ধেক অনুদান; আবেদন করতে পারবেন ২৮ বছর বা তার কম বয়সীরাঅর্থনৈতিক প্রতিবেদকতরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের জন্য ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালু করা হচ্ছে।এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।সুদ বা মুনাফা সর্বোচ্চ ৭ শতাংশবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উদ্যোক্তার প্রকৃত প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। ঋণের অংশে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ হতে পারে।তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। একই সঙ্গে প্রচলিত নিয়মে ঋণ হিসাব শ্রেণিকৃত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন। পরবর্তী সময়ে তিনি নতুন করে ঋণ পাওয়ার যোগ্যতাও হারাবেন।ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও আবেদনএ কর্মসূচিতে আবেদন করতে ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসায়িক উদ্যোগকে বিবেচনা করা হবে।আবেদনের জন্য কোনো অর্থ দিতে হবে না। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন জমা দেওয়া যাবে।১৬ সেপ্টেম্বর সার্কুলারবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস আবেদন করার সুযোগ থাকবে।প্রথম ধাপে ৬৪ উপজেলায় কার্যক্রমপ্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু হবে।প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।ঋণের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শনির্বাচিত উদ্যোক্তাদের শুধু অর্থায়নই নয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হবে। অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে ধারাবাহিক পরামর্শের পাশাপাশি ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ফলে ‘উদ্যোগ’ কর্মসূচি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

20 hours,48 minutes আগে পড়ুন
গুজব পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
03 সেপ্টে., 2026

গুজব পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গুজব পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীরনিজস্ব প্রতিবেদকদেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুজব পরিহার করে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের সময়।তিনি আরও বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাদেশের ৬৪ জন পুরোহিত ও সেবায়েতের মধ্যে সম্মানি ভাতা বিতরণ করেন।

21 hours,28 minutes আগে পড়ুন
প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, পুরো আমানত চান ২,৩৬৭ গ্রাহক
03 সেপ্টে., 2026

প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, পুরো আমানত চান ২,৩৬৭ গ্রাহক

প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, পুরো আমানত চান ২,৩৬৭ গ্রাহকআজকের পয়গাম ডেস্কদীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভোগান্তির পর সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যাংকটির বিভিন্ন শাখায় প্রায় ১৮ হাজার গ্রাহক অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদন যাচাই-বাছাই ও প্রক্রিয়াজাত করার পর আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে আমানতের অর্থ ফেরত দেওয়া শুরু হবে।গত ১ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শাখায় আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। গ্রাহকরা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে নির্ধারিত ফরমে তাদের হিসাব থেকে কত টাকা উত্তোলন করতে চান, তা উল্লেখ করে আবেদন জমা দেন।শাখায় তেমন ভিড় নেইপ্রথম দিন গ্রাহকদের ব্যাপক ভিড়ের আশঙ্কা থাকলেও বাস্তবে ব্যাংকের শাখাগুলোতে তেমন চাপ দেখা যায়নি। সকাল থেকেই প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।আবেদন গ্রহণ, তথ্য যাচাই এবং গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়গুলোও কর্মকর্তারা সরাসরি তদারকি করেন।চাহিদা অনুযায়ী অর্থের জোগানগ্রাহকদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় অর্থের চাহিদা নিরূপণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কত টাকা প্রয়োজন হচ্ছে, সেই হিসাবের ভিত্তিতেই অর্থের জোগানের পরিকল্পনা করা হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সহায়তা দেবে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের আবেদনের মাধ্যমে যে পরিমাণ অর্থের চাহিদা তৈরি হবে, তার ভিত্তিতেই জোগানের পরিকল্পনা করা হবে। আমানতকারীদের অর্থের নিরাপত্তা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকগুলোকে দায়িত্ব পালন করতে হবে।গ্রাহকদের মধ্যে স্বস্তিদীর্ঘদিন অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতা ও অনিশ্চয়তার মধ্যে থাকা গ্রাহকদের মধ্যে আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময় অনুযায়ী আমানত ফেরত দেওয়া শুরু হলে গ্রাহকদের আস্থা আরও বাড়বে এবং ব্যাংকটির আর্থিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কমে আসবে।

1 day,4 hours আগে পড়ুন
নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ
03 সেপ্টে., 2026

নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব: আসিফ মাহমুদদুদকের অভিযোগের ব্যাখ্যায় সাবেক উপদেষ্টা, ২৪ ঘণ্টার আল্টিমেটামনিজস্ব প্রতিবেদকজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছেন।তিনি দাবি করেছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুদকের অভিযোগের মিল নেই। প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে এবং ২৪ ঘণ্টার মধ্যে দুদক তাদের বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপি কার্যালয়ে দুদকের অভিযোগের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ।৩৮ জন কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের বিষয়ে তিনি বলেন, আদালতের রায়ের কারণে ৩৮ জন কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়ন করা হয়েছে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, দুদক কি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে?১৮২ জন কর্মকর্তার পদোন্নতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তাদের পদোন্নতি পিএসসির নিয়ম অনুযায়ী হয়েছে।তার দাবি, যে দুটি ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হয়েছে, সেগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।আসিফ মাহমুদ বলেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে এবং দুটি ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে। সরকারি দলের দুর্নীতি আড়াল করতেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তদন্তকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হতে হবে। অভিযোগ যাচাই-বাছাই ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দুদকের আরও সতর্ক থাকা উচিত।গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাহারের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব। ২৪ ঘণ্টার মধ্যে দুদক বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করব।’তবে আসিফ মাহমুদের এসব বক্তব্য তার নিজস্ব দাবি ও অভিযোগ। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

1 day,5 hours আগে পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
03 সেপ্টে., 2026

প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ফেনীর দাগনভূঞায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ নেতাকর্মী আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বিদ্যালয় থেকে বের হওয়ার সময় রাস্তার অপর পাশে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ফটিকের এক সমর্থক পানি, পানির বোতল ও জুতা নিক্ষেপ করলে অপর পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মী শাখাওয়াত টিপু ও ফখরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু আকবর হোসেনের লোকজন অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লেও তিনি তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের দাবি, তারা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় বহিষ্কৃত কিছু নেতাকর্মী তাকে ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার স্ত্রীসহ প্রায় ৪০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

1 day,5 hours আগে পড়ুন
সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার
02 সেপ্টে., 2026

সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার

সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কারআজকের পয়গাম ডেস্কপ্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৪-এর আন্দোলনের সময় পুলিশসহ বিভিন্ন সরকারি বাহিনীর লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।বুধবার (২ সেপ্টেম্বর) খুলনায় র‌্যাব-৬-এর সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।র‌্যাব মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দিতে উৎসাহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার ঘোষণা করেছেন। র‌্যাবের নেতৃত্বে বিশেষ অভিযানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।৫৯ জলদস্যুর আত্মসমর্পণএদিকে সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, সাতটি ওয়াকিটকি, ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।র‌্যাব মহাপরিচালক জানান, এ পর্যন্ত সুন্দরবনের ৩১৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ জন আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। বর্তমানে সুন্দরবনে চার থেকে পাঁচটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে।আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে আগের চেয়ে উন্নত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া আত্মসমর্পণকারীদের আটক কিংবা মামলা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সেখানে একটি র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক।সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

1 day,13 hours আগে পড়ুন
সততার নজির: ৮২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন হাতপাখার চেয়ারম্যান আব্দুল হক মৃধা।
02 সেপ্টে., 2026

সততার নজির: ৮২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন হাতপাখার চেয়ারম্যান আব্দুল হক মৃধা।

সততার নজির: ৮২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন চেয়ারম্যান আব্দুল হক মৃধা।​আজকের পয়গাম ডেস্ক, বোয়ালমারী, ফরিদপুর।​সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে সততা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ নম্বর ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা। খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের টাকা থেকে বিরাশি লাখ ছাব্বিশ হাজার চৌত্রিশ টাকা অব্যয়িত থাকায় তা সরকারি কোষাগারে জমা দিয়েছেন তিনি।​দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ঘোষপুর ইউনিয়নের লঙ্কাচার-গুলিরচর মধুমতি নদী থেকে ১০ নম্বর ময়না ইউনিয়নের কান্দাকুল হয়ে বারাসিয়া নদী পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল পুনঃখনন করা হয়।​প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল দুই কোটি তেরো লাখ টাকা। এর মধ্যে খাল পুনঃখনন কাজে প্রকৃত ব্যয় হয়েছে এক কোটি ত্রিশ লাখ তিয়াত্তর হাজার নয়শ ছেষট্টি টাকা। ফলে অব্যয়িত বিরাশি লাখ ছাব্বিশ হাজার চৌত্রিশ টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া হয়েছে।​চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা বলেন, সরকারি প্রকল্পের টাকা আমার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছিল। খাল পুনঃখননে যত টাকা প্রয়োজন হয়েছে ততটুকুই ব্যয় করেছি। অবশিষ্ট টাকা জনগণের ও রাষ্ট্রের টাকা। তাই তা সরকারি কোষাগারে জমা দিয়েছি। আমি আমানতের খেয়ানত করতে চাই না।​খাল খনন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আগের যেকোনো সময়ের তুলনায় এবার খালটি ভালোভাবে পুনঃখনন করা হয়েছে। চেয়ারম্যান নিজে নিয়মিত কাজের তদারকি করায় খননকাজে ত্রুটি কমেছে।​স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে পানি নিষ্কাশন, কৃষিকাজ ও জলাবদ্ধতা নিরসনে এলাকার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি প্রকল্পের অব্যয়িত বিপুল অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়ে চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা সততা, জবাবদিহি ও সরকারি অর্থের প্রতি দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

1 day,23 hours আগে পড়ুন
অসুস্থ বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে দেখতে বাসায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
31 আগ., 2026

অসুস্থ বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে দেখতে বাসায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

অসুস্থ বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে দেখতে বাসায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জনাব শহিদুল আলম তালুকদার অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ।​সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার হাতপাখা প্রতীকের সাবেক এমপি প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী এবং উপজেলা সদস্য সচিব এইচ এম নুরুল আমিনসহ স্থানীয় পটুয়াখালী ও বাউফল শাখার নেতারা তাঁর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।​সাক্ষাৎকালে মুফতি আব্দুল মালেক আনোয়ারী অসুস্থ সাবেক এই রাষ্ট্রীয় প্রতিনিধি ও প্রবীণ রাজনীতিকের সার্বিক শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।​রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুই মেরুর রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন সোহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। উপস্থিত ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ মন্তব্য করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু অসুস্থতা কিংবা বিপদে এ ধরনের পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক সম্পর্ক বজায় রাখাই সুস্থ রাজনীতির সৌন্দর্য। আগামী দিনগুলোতেও রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা বাউফলবাসীর।

3 days,13 hours আগে পড়ুন
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার
23 আগ., 2026

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | আজকের পয়গাম ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র এক বিশেষ অভিযানে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।​চলতি আগস্ট মাসজুড়ে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। ৫৩ বিজিবির তথ্যমতে, এ মাসের অভিযানে ব্যাটালিয়নটি এ পর্যন্ত সর্বমোট ৫২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করতে সক্ষম হয়েছে।​সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

1 week,4 days আগে পড়ুন
বরিশালে বনিক বার্তার সাংবাদিক মিরাজ হোসেনের জানাজা সম্পন্ন
23 আগ., 2026

বরিশালে বনিক বার্তার সাংবাদিক মিরাজ হোসেনের জানাজা সম্পন্ন

বরিশালে সাংবাদিক মিরাজ হোসেনের জানাজা সম্পন্ন​বরিশাল ব্যুরো: দৈনিক বনিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সম্মানীয় সদস্য মরহুম মিরাজ হোসেনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।​মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও পীর সাহেব চরমোনাই (রহ.)-এর সাহেবজাদা মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।​জানাজা পূর্বে ও পরবর্তী সময় উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান এবং মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইসসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।​জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

1 week,4 days আগে পড়ুন
নলছিটিতে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার
14 আগ., 2026

নলছিটিতে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

নলছিটিতে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার​বিশেষ প্রতিনিধি, নলছিটি:ঝালকাঠির নলছিটিতে পুলিশের এক অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দুই ইউনিয়ন সাধারণ সম্পাদক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।​গ্রেপ্তারকৃতরা হলেন— নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মল্লিক এবং দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা।​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

2 weeks,6 days আগে পড়ুন
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন
26 জুল., 2026

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের ক্যাম্পাস সমন্বয়সভা ও সম্মেলন সম্পন্ন​বরিশাল প্রতিনিধি:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং (বরিশাল জোন)-এর উদ্যোগে সাংগঠনিক গতিশীলতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস সমন্বয়সভা ও ক্যাম্পাস সম্মেলন–২০২৬ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।​সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি উইং, বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোতে সুস্থ ধারার চর্চা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান। তিনি ক্যাম্পাসগুলোতে সংগঠনের কাজ সুসংগঠিত করা এবং ছাত্রদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।​উক্ত সম্মেলনে বরিশাল জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি ও দায়িত্বশীলবৃন্দ অংশ নেন। কর্মসূচি শেষে আগামী সেশনের সাংগঠনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

1 month,1 week আগে পড়ুন
ফরিদপুরে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
24 জুল., 2026

ফরিদপুরে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ফরিদপুরে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার​জেলা প্রতিনিধি, ফরিদপুরপ্রকাশ: ২৪ জুলাই ২০২৬​সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে বিতর্কিত ও আপত্তিকর অবস্থার একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় যাবতীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক না রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।​বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।​বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে​জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চরম নৈতিক স্খলনজনিত অপরাধে লিপ্ত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি বজায় রাখার স্বার্থে আজ থেকে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক বজায় রাখতে পারবেন না।​যেভাবে সামনে আসে বিষয়টি​সম্প্রতি ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ভেতরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।​এ বিষয়ে প্রতিক্রিয়া ও বক্তব্য জানতে ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।​জেলা নেতৃত্বের বক্তব্য​বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করা হয়। নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির জরুরি বৈঠকে মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের পর বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তির একটি কপি দলীয় নেতাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে।

1 month,1 week আগে পড়ুন
নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার
14 জুল., 2026

নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার

নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার​নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। শিশুটির কোনো পা ভাঙেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি এডিট করে ছড়ানো হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার ও পুলিশ।​আজ মঙ্গলবার (১৪ জুলাই) নরসিংদীর মাধবদী থানা পুলিশ ভুক্তভোগী পরিবারটির বাড়িতে গিয়ে অনুসন্ধানের পর ঘটনার আসল সত্যতা নিশ্চিত করেছে।​খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার বাসিন্দা জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির তিন মাস বয়সী শিশু সন্তান 'রিজিক' জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিল। হাসপাতালে শিশুর পেছনে মায়ের অতিরিক্ত সময় দেওয়ার কারণে বাড়ির কাজকর্ম নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তাঁর জাঁ লতা বেগমের পারিবারিক মনোমালিন্য তৈরি হয়।​এরই জের ধরে গত ১১ জুন লতা বেগম শিশুটির পায়ে কিছুটা মোচড় দেন, যা সাময়া আক্তারের মুঠোফোনে ধারণ করা হয়। পরবর্তীতে সেই মূল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এডিট করে পা ভেঙে ফেলার রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়।​খবর পেয়ে মাধবদী থানা পুলিশ আজ ওই বাড়িতে গিয়ে তদন্ত চালায়। তবে শিশুটির শরীরে কোনো আঘাত বা পায়ে প্লাস্টারের চিহ্ন পাওয়া যায়নি।​পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির মা সাময়া আক্তার বলেন, "যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মূলত এআই দিয়ে এডিট করা। আমার সন্তানের পা ভাঙেনি, সে সুস্থ আছে। পারিবারিক কারণে বাচ্চার পায়ে মোচড় দেওয়ার ঘটনাটি ঘটেছিল এবং তা নিয়ে বকাঝকাও করা হয়। তবে পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবেই মীমাংসা হয়ে গেছে।"​এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, "আমরা খবর পেয়েই শিশুটির বাড়িতে যাই। শিশুটি সম্পূর্ণ অক্ষত ও সুস্থ আছে, তার পা ভাঙেনি। এ বিষয়ে শিশুটির বাবা-মা থানায় এসে নিশ্চিত করেছেন যে তাঁদের কোনো অভিযোগ নেই।"​ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোনো সংবেদনশীল ভিডিও বা তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার জন্য আজকের পয়গাম-এর পক্ষ থেকে পাঠকদের অনুরোধ জানানো হচ্ছে।

1 month,2 weeks আগে পড়ুন
নলছিটিতে কুশংগল ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
03 জুল., 2026

নলছিটিতে কুশংগল ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নলছিটিতে কুশংগল ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত​নিজস্ব প্রতিবেদক, নলছিটিঝালকাঠির নলছিটিতে ৬ নং কুশংগল ইউনিয়ন তাঁতি দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তাঁতি দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুশংগল ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি এডভোকেট আলমগীর হোসেন মিজান।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​এডভোকেট বাদশা মিয়া, সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা তাঁতি দল।​গোলাম রব্বানী, সভাপতি, নলছিটি উপজেলা তাঁতি দল।​মো. রফিকুল ইসলাম খান লিটন, সাধারণ সম্পাদক, নলছিটি উপজেলা তাঁতি দল।​উক্ত সভায় কুশংগল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।​বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরিশেষে, নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক সাংগঠনিক বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

2 months আগে পড়ুন
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি
01 জুল., 2026

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি​আজকের পয়গাম ডেস্ক:রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে চারটি নতুন থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।​বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের পর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।​আইজিপি বলেন, "পূর্বাচলের বিশাল এলাকার সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম পুরোদমে চলছে। এই লক্ষে ইতিমধ্যে পুলিশের অনুকূলে ২৯.২১ একর জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।"​পূর্বাচল নিয়ে পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ প্রধান আরও জানান, আগামী দিনে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের (অ্যাডিশনাল কমিশনার) নেতৃত্বে সম্পূর্ণ পৃথক একটি বিভাগ গঠন করা হবে। এই নতুন বিভাগের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে সরকারের।​এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে এবং নিরাপত্তা জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

2 months আগে পড়ুন
neexra