neexra

উচ্চ আদালতের আদেশে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন।

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 মার্চ 2026, 09:50 অপরাহ্ন পঠিত: 75 বার
উচ্চ আদালতের আদেশে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন।
ছবি: সংগৃহীত

হাইকোর্টে জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন বিষয়ক রুল জারি
আজকের পয়গাম ডেস্ক: হাইকোর্ট মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলের জবাব আগামী চার সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।
রুলটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম-এর বেঞ্চ জারি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।
আদালতের রুলে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষরা রুলের জবাব দেবে, এরপর আদালত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শুনানি নির্ধারণ করবে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra