neexra

ভাষা দিবসে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র কুরআন খতম

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 ফেব. 2026, 03:48 অপরাহ্ন পঠিত: 50 বার
ভাষা দিবসে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র কুরআন খতম
ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র কুরআন খতমের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা।
শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সমাজে কুরআনের শিক্ষার প্রসার প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra