neexra

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 মার্চ 2026, 05:41 অপরাহ্ন পঠিত: 69 বার
হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
ছবি: সংগৃহীত

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভারতে হোলি উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল।
তিনি জানান, হোলি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব, যা বসন্ত, প্রেম ও রঙের উৎসব হিসেবে পরিচিত। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা আজ পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী যান চলাচল হয়নি।
তবে বাংলাদেশ অংশে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম—যেমন পণ্য লোড-আনলোড—স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিক নিয়মে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra