neexra

স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাইকমিশনে প্রবাসীদের আবেগঘন আয়োজন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27 মার্চ 2026, 10:24 পূর্বাহ্ন পঠিত: 40 বার
স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাইকমিশনে প্রবাসীদের আবেগঘন আয়োজন
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে কুয়ালালামপুর হাই কমিশনে আবেগঘন পরিবেশ — বশির ইবনে জাফর
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংগীত বাজতে থাকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা একই কাতারে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে তা শোনেন।
লেখক বশির ইবনে জাফর তার অনুভূতি প্রকাশ করে বলেন, সেই মুহূর্তে মনে হচ্ছিলো প্রবাসের পুরো আকাশ যেন লাল-সবুজের রঙে সেজেছে। বাতাসে ভেসে আসছিলো— “মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে।” ক্ষণিকের জন্য যেন মালয়েশিয়ায় একখণ্ড অখণ্ড বাংলাদেশ ফিরে এসেছিল।
তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচার আমলে এভাবে স্বাধীনতা দিবসের আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ তারা কখনো পাননি। এমনকি কোনো দাবি-দাওয়ার আওয়াজ উঠলে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রবাসেও হামলা-মামলার হয়রানির অভিযোগ ছিল।
এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের একটি আয়াত স্মরণ করেন— “আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন” (সূরা আলে ইমরান: ২৬)।
তিনি বলেন, যে স্বৈরাচারী শাসনব্যবস্থার ভুক্তভোগী তারা ছিলেন, সেই শাসনের প্রধানই আজ দেশছাড়া—এ বিষয়টি তাদের মধ্যে ভিন্ন এক অনুভূতির জন্ম। 

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra