neexra

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06 মার্চ 2026, 04:02 অপরাহ্ন পঠিত: 99 বার
আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান
ছবি: সংগৃহীত

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে। তিনি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আজান, কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন এবং সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra