আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধা
ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।
সংগঠনটির এক বার্তায় বলা হয়, ভাষাকে অবমূল্যায়নমুক্ত করা এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদ ভাইদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও চর্চার মাধ্যমে জাতির ঐক্য, সংস্কৃতি ও আত্মপরিচয় আরও সুদৃঢ় হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
#বাংলাদেশ
#সংবাদ
#jatio