neexra

শ্রবণ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 সেপ্টে. 2026, 03:17 অপরাহ্ন পঠিত: 12 বার
শ্রবণ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি
ছবি: সংগৃহীত

শ্রবণ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সড়কের ওপর হঠাৎ চলে আসা এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলেও তার স্ত্রীসহ গাড়িতে থাকা অন্যরা সুস্থ রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন।
জানা গেছে, সরকারি সফরে ঢাকা থেকে নিজের সংসদীয় এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তার সঙ্গে গাড়িতে স্ত্রীও ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৫৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন।
তাকে বাঁচাতে গাড়ির চালক দ্রুত নিয়ন্ত্রণ করে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন। এতে গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং প্রতিমন্ত্রী আহত হন। পরে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
এ ঘটনায় ওই নারীও সামান্য আহত হয়েছেন। পরে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় নারীটি সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra