ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে অফিস করেন।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী তাঁর অফিসে পৌঁছালে সেখানে উপস্থিত সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও নেতৃত্বের ধারাবাহিকতা শক্তিশালী করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
#বাংলাদেশ
#সংবাদ
#jatio