বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও আলোচনা সভা
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও আলোচনা সভা
আজকের পয়গাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বরিশাল মহানগর শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা শহীদদের আদর্শ ধারণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা জাতির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রহমত উল্লাহ ছাইফী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ অহিদুল ইসলাম শাওন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম এবং সূরা সদস্য মুহাম্মাদ আ. আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।