neexra

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

Md Ahad Hossain Rakib, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 07:22 অপরাহ্ন পঠিত: 30 বার
সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট
সংসদ রিপোর্টার
📅 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | 🕕 সময়: ১৮:১৫ (আপডেট: ১৮:২৫)
‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধীদলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলের এটি তৃতীয়বারের মতো ওয়াকআউট।
ওয়াকআউটের সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিরোধীদলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে একাধিক ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এরপর তার নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা সংসদ ত্যাগ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, “আজকের দিন বিচারবিভাগের স্বাধীনতার জন্য বেদনাদায়ক। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফাভাবে আইন পাস করছে, যা দেশের জন্য শুভ নয়।”
এদিকে, বিরোধীদলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বক্তব্য দিয়ে বলেন, বিরোধীদল আইন প্রণয়নের সব ধাপে অংশগ্রহণ করেছে, এমনকি সমর্থনও দিয়েছে। তাই তাদের ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মাগরিবের নামাজের পর আবার সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবারের অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিলসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জেলা পরিষদ ও পৌরসভা সংক্রান্ত একাধিক বিল কণ্ঠভোটে পাস হয়, যদিও এসব বিলে বিরোধীদল আপত্তি জানিয়েছিল।
 

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra