neexra

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 02:43 অপরাহ্ন পঠিত: 81 বার
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ঢাকা, ৯ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রায়ের প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামিরা উত্তেজিত হয়ে ওঠেন।
তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, “আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।” এ সময় দায়িত্বরত পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra