neexra

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05 মার্চ 2026, 05:29 অপরাহ্ন পঠিত: 87 বার
কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ফেসবুকে একটি মন্তব্যের জেরে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো বর্বর ঘটনা জাতিকে হতবাক করেছে। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসী জহিরসহ যুবদলের কিছু মাস্তান কলাপাড়াকে কলঙ্কিত করেছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহীদ ইদ্রিস খান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি উসমান গনী, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra