তেহরানে হামলার পর আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
তেহরানে হামলার পর আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম
Tehran–এর আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং শহরজুড়ে দেখা যাচ্ছে অদ্ভুত এক ধরনের ‘কালো বৃষ্টি’। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃষ্টির পানিতে তেলের মতো কালো পদার্থ মিশে আছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী তেহরানের কয়েকটি জ্বালানি তেলের গুদাম ও স্থাপনায় হামলা চালায়। এর পর থেকেই রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়া জমে মেঘের মতো ছড়িয়ে পড়ে।
রোববার সকালে ঘুম থেকে উঠে শহরের প্রায় এক কোটি মানুষ এ অস্বাভাবিক বৃষ্টিপাত প্রত্যক্ষ করেন। অনেকেই জানান, বৃষ্টির পানি স্বাভাবিক নয়—এতে তেলের মতো কালচে পদার্থ দেখা যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম CNN–এর তেহরান প্রতিনিধি Fred Pleitgen ঘটনাস্থল থেকে জানান, বৃষ্টির পানি কালো দেখাচ্ছে এবং মনে হচ্ছে এতে তেল বা ধোঁয়ার কণা মিশে রয়েছে।
এর আগে Israel Defense Forces জানিয়েছে, তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো।
হামলার পর তেলের গুদামে আগুন ও ধোঁয়ার কারণে আকাশে ঘন কালো মেঘ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবেই শহরে অস্বাভাবিক ‘কালো বৃষ্টি’ দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।