neexra

আয়াতুল্লাহ আলী খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান — পীর সাহেব চরমোনাই

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01 মার্চ 2026, 04:03 অপরাহ্ন পঠিত: 76 বার
আয়াতুল্লাহ আলী খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান — পীর সাহেব চরমোনাই
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান — পীর সাহেব চরমোনাই
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশ: ১ মার্চ ২০২৬, রবিবার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি-কে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যার ঘটনা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরও বলেন, “মার্কিন-ইসরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করতে পারে এবং এর অভিঘাত বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। তাই অনতিবিলম্বে এই সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা কামনা করেন।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra