neexra

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি মিলবে জানাবে অ্যাপ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22 ফেব. 2026, 02:10 অপরাহ্ন পঠিত: 51 বার
ইফতারে কোন মসজিদে বিরিয়ানি মিলবে জানাবে অ্যাপ
ছবি: সংগৃহীত

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি মিলবে জানাবে অ্যাপ
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাস এলেই ইফতারের সময় মসজিদে বিতরণ করা বিরিয়ানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও মজার পোস্ট। এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৈরি করেছেন অভিনব একটি অ্যাপ, যা জানাবে কোথায় ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে।
‘বিরিয়ানি দিবে’ নামে ওয়েবসাইট ও অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। ফলে কেউ যদি কোনো মসজিদে ইফতারে বিরিয়ানি বিতরণের তথ্য যোগ করেন, অন্য ব্যবহারকারীরা সহজেই তা দেখে সেখানে যেতে পারবেন। এতে ইফতারে অংশ নেওয়ার সুযোগ বাড়বে এবং তথ্য দ্রুত ছড়িয়ে পড়বে।
উদ্ভাবক জুবায়ের জানান, এটি মূলত একটি মজার প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছে। যে কেউ ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে লোকেশন যোগ বা দেখে বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে পারবেন।
অভিনব এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং তরুণদের প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার উদাহরণ হিসেবে প্রশংসা পাচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra